রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
করাচির এক হাসপাতালে তিন বছর বয়সীসহ ৮০ শিশু এইডসে আক্রান্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা প্রার্থিতা ফিরে পেলেন খোরশেদ আলম খসরু ও শামসুল আলম মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কারিগরির ৬ষ্ঠ শ্রেণির ভোকেশনাল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ সময় ২৩ জুলাই ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাতে ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন

শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ কারিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৯৫ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল’ ১৩তম সিজনের একটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শর্মিলা ঠাকুর। শোয়ের বিচারক হিমেশ রেশমিয়া, বিশাল দাদলানি এবং নেহা কাক্কারের পাশাপাশি তাকেও প্রতিযোগীদের পারফম্যান্স নিয়ে মন্তব্য করতে দেখা যায়। শোয়ের সঞ্চালক আদিত্য নারায়ণের সঙ্গে খুনসুটি করতে পিছপা হন না অভিনেত্রী। মজার ছলে আদিত্যকে বলেন, ‘‘তুমি বাংলা শিখছ না কেন?’’

এই শোয়ে এসেছেন বলে শর্মিলাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন শর্মিলার পরিবারের সদস্যরা। সেই শুভেচ্ছাবার্তা ভিডিওর মাধ্যমে শোতে দেখানো হয়। সাইফ আলি খান-সহ সোহা এবং সাবা— শর্মিলার তিন ছেলেমেয়েই তাকে অভিনন্দন জানালেন। সাইফ জানান, পরিবারের পাশাপাশি কীভাবে শর্মিলা সিদ্ধহস্তে নিজের ক্যারিয়ার সামলেছেন। সিনেমা জগতে তার অসীম অবদান নিয়েও কথা বললেন সাইফ।

অভিনেত্রীর ছেলেমেয়েদের সঙ্গে দেখা গেল শর্মিলা-পুত্রবধূ কারিনাকেও। কারিনা জানান, শর্মিলা তাদের পরিবারকে এক সুতায় বেঁধে রেখেছেন। পরিবারের ভিত তিনি। শাশুড়ির প্রশংসায় একেবারে পঞ্চমুখ কারিনা। শাশুড়ি-বৌমার মধ্যে সম্পর্ক কত গভীর, তা এর আগে ধরা পড়েছে। বহু জায়গায় কারিনার প্রশংসা করতে দেখা গেছে শর্মিলাকে।

এমনকি, কারিনা তার লেখা বই ‘প্রেগনেন্সি বাইবেল’-এ ববিতা এবং সাইফের পাশাপাশি শর্মিলারও প্রশংসা করেছিলেন। কারিনা লিখেছেন, “শাশুড়ি আমাকে প্রথম এই অবস্থায় কাজ করার অনুপ্রেরণা জোগান। তিনি বলেছিলেন, যা করবে, আত্মবিশ্বাসের সঙ্গে করবে।”

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit