রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ভারত জুড়ে ‘কানতারা’র ঝড়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১১০ Time View

বিনোদন ডেস্ক : একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে দক্ষিণ ভারতের সিনেমা। গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাকশন-থ্রিলার ‘কানতারা’। মাত্র ১৬ কোটি রুপি বাজেটের এই ছবি এখন পর্যন্ত আয় করেছে ১৫৩ কোটি রুপির বেশি!

পুরো ভারতের বক্স অফিসে এখন রাজত্ব করছে ‘কানতারা’। কেবল বক্স অফিসেই সাফল্য নয়, সমালোচকদেরও প্রশংসা পেয়েছে সিনেমাটি।

আইএমডিবির রেটিং-এ ১০-এ ৯.৪ পেয়েছে এই ছবি, যা ‘কেজিএফ টু’ এবং ‘আরআরআর’-এর চাইতে বেশি।

কর্ণাটকের এই ছবি নিজ এলাকায় দারুণ ব্যবসা করেছে। ডাবিং করে মুক্তি দেয়া হয়েছে হিন্দি, তামিল, মালায়ালাম ও তেলেগু সংস্করণেও।

তেলেগু ভাষায় সিনেমাটি আয় করেছে ১৬ কোটি রূপি। ধারণা করা হচ্ছে শিগগির ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’-এর আয়কে ছাড়িয়ে যাবে সিনেমাটি। তেলেগুতে ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ আয় করেছিলো ২৪ কোটি রূপি।

পৌরাণিক কাহিনী নির্ভর ‘কানতারা’ ছবির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন রিষভ শেঠি। ‘কানতারা’ শব্দের অর্থ গহীন জঙ্গল। ছবির গল্প স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’কে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

সিনেমাটিতে অভিনয় করেছেন কিশোর, অচ‍্যুত কুমার, সপ্তমী গৌড়া, প্রমোদ শেঠির মতো অভিনেতা অভিনেত্রীরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit