রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

এবার নতুন চেহারায় দেখা যাবে ‘ফাইটার’ হৃতিককে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : ইন্ডাস্ট্রিতে ২২ বছর পার করে ফেলেছেন হৃতিক রোশন। তবুও এই অভিনেতার ফিটনেস দেখে বোঝা দায় যে ৫০-এর দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন ‘কহো না প্যায় হ্যায়’ তারকা।

দীর্ঘ বেশ কয়েক বছর ধরে রুপোলি পর্দা থেকে গায়েব হৃতিক। তাকে শেষ দেখা গিয়েছে ‘ওয়ার’ (২০১৯) সিনেমাতে। তবে সামনেই মুক্তি পাচ্ছে ‘বিক্রম বেদা’ আর এই সিনেমা মুক্তি পেলেই ‘ফাইটার’ সিনেমার শুটিং শুরু করবেন হৃতিক। এই সিনেমা ঘিরে গত ২ বছর ধরে চর্চা থামছে না। এই সিনেমা দিয়ে প্রথমবার রুপালি পর্দায় একসঙ্গে দেখা যাবে হৃতিক-দীপিকাকে! সিনেমাটিতে ভারতীয় বায়ুসেনার পাইলট হিসাবে দেখা যাবে হৃতিককে।

সিনেমাটির জন্য হাড়ভাঙা পরিশ্রম করছেন হৃতিক। আগামী ১৫ই নভেম্বর থেকে ‘ফাইটার’-এর শুটিং শুরু হবে। হৃতিকের ঘনিষ্ঠমহল থেকে জানা যায়, ‘ফাইটার’-এর জন্য ১২ সপ্তাহ ধরে কঠোর ওয়ার্কআউটের পর চেহারা বদলে ফেলেছেন হৃতিক।

‘ফাইটার’-এর বেশিরভাগ অ্যাকশন থাকবে আকাশে। এই সিনেমা প্রযোজনার দায়িত্বে রয়েছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স। প্রায় চার-পাঁচটি দেশে ‘ফাইটার’এর শুটিংয়ের পরিকল্পনা রয়েছে।

২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ফাইটার’। অন্যদিকে হৃতিকের বিক্রম বেধা’ মুক্তি পাচ্ছে চলতি মাসের ৩০ তারিখ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit