রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

কোন আপাকে খোঁচা দিলেন বুবলী?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউডের এ সময়ের সব চেয়ে চর্চিত চিত্রনায়িকা শবনম বুবলী। শাকিব খানের সঙ্গে বিয়ে, সন্তান গ্রহণ ইস্যুতে আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনি। হঠাৎ করে বিয়ে ও সন্তান বিষয়ে প্রকাশ্যে এসেও মিডিয়াকে এড়িয়ে যাচ্ছেন তিনি। ফলে তাকে নিয়ে চলছে নানান কথা। এরই মধ্যে বৃহস্পতিবার (২০ অক্টোবর) নিজের ফেসবুক পেজে একটি ব্যতিক্রম স্ট্যাটাস প্রকাশ করলেন নায়িকা। কোন এক আপাকে ইঙ্গিত করে দিয়েছেন সেই পোস্ট।

নাম না বললেও সরাসরি একজন নারী নির্মাতার প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন এই অভিনেত্রী। নাম না উল্লেখ করায় নেটিজেনরা দ্বিধায় পড়েছেন। মূলত, বুবলীকে নিয়ে ওই নারী নির্মাতা কোথাও মন্তব্য করেছেন- যেটি সহজভাবে হজম করতে পারেননি বলেই এই প্রকাশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলী লিখেছেন, ‘আপা, আপনি একাধারে লেখিকা, পরিচালক, নাট্যকার, অভিনেত্রী এবং সাংবাদিকসহ নানান গুণে গুণান্বিত। আপনি অনেক সিনিয়র একজন ব্যক্তিত্ব আমাদের এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে এবং আপনার দায়বদ্ধতা অনেক।

আপনাকে আমি সম্মান করি। কিন্তু যখন কোনো পার্টিকুলার বিষয়ে যেটা একান্তই কারো ব্যক্তিগত, সে বিষয়ে পুরোটা না জেনে কোথাও বিচারকের মতো কোনো বিচারমূলক কমেন্ট করেন, তখন আপনার কথার ভঙ্গিমা, শব্দের প্রয়োগ এবং একদিকে পক্ষপাতমূলক কমেন্টটা শুনলে বুঝতে আর বাকি থাকে না আপনি সেই বিষয়ে বা যাকে নিয়ে বলছেন সে ব্যক্তিকে প্রপারলি না জেনেই কমেন্ট করছেন।

আপনার এরকম আক্রমণাত্মক মনোভাব পোষণ করা কমেন্টটা দেখে অবাক হয়েছি যে, আমরা যাদের অভিভাবক ভাবছি তারা তাদের সকল সন্তানদের এক চোখে দেখেন না। দুঃখজনক। এভাবেই বড়দের কাছে ছোটরা শেখে।’

তবে কে সেই আপু এখনও পরিস্কার হয়নি মিডিয়ার কাছে।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০২                                                                                                                                                                                                                  

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit