শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সুপার টুয়েলভে শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২০৮ Time View

স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করেছে এশিয়ান জায়ান্ট শ্রীলঙ্কা। বৃহস্পতিবার জিলংয়ের কার্দিনিয়া ওভালে ‘এ’ গ্রুপের ম্যাচে ডাচদের ১৬ রানে হারিয়েছে দাসুন শানাকারার দল। শ্রীলঙ্কার দেওয়া ১৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান তুলতে সক্ষম হয়েছে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে একাই লড়াই করেছেন ওপেনার ম্যাক্স ও’দউদ।

৫৩ বলে ৭১ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৬টি চার। অধিনায়ক স্কট এডওয়ার্ডস করেন ২১ রান। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ২৮ রানে তিন উইকেট পান। মহেশ থিকসানার শিকার দুই উইকেট। এর আগে কুশল মেন্ডিসের ৪৪ বলে ৭৯ রানে ভর করে ১৬২ রানের স্কোর পায় লঙ্কানরা।

ম্যাচসেরা হয়েছেন কুশল মেন্ডিস। এই ম্যাচে হারের ফলে সুপার টুয়েলভে ওঠা অনিশ্চিত হয়ে গেছে নেদারল্যান্ডসের। আজ দিনের অপর ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় পেলেই ডাচদের টপকে সুপার টুয়েলভে উঠে যাবে নামিবিয়া।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit