রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ভিকি সম্পর্কে গোপন তথ্যফাঁস করলেন ক্যাটরিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : সেলিব্রিটি বলে কথা। ক্যাটরিনার ব্যক্তিগত জীবন সম্পর্কে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের জানার আগ্রহ থাকবে এটিই স্বাভাবিক। বিয়ের আগে তার প্রেম-ভালোবাসা ও বিয়ে নিয়ে আগ্রহ ছিল। 

এখন ভিকির সঙ্গে তার দাম্পত্য জীবনের খুঁটিনাটি জানার অপেক্ষায় প্রহর গুনেন দর্শক। নতুন জীবনে দুজন খাপখাওয়াতে পারছেন কিনা, তাদের ঘরে সন্তান আসছে কিনা এসব নিয়ে ব্যস্ত বিটাউন।

বিয়ের পর ক্যাটরিনা-ভিকির ভালোবাসা যে আরও বেড়েছে, সেটির প্রমাণ পাওয়া গেছে। সিনেমার শুটিং ছাড়া বাকিটা সময় কেউ কাউকে ছাড়া থাকতে পারছেন না।

গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তারা একে অন্যের সম্পর্কে মজার তথ্য দিচ্ছেন। সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা ‘ফোন ভূত’ সিনেমার প্রচারে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফ। এ সময় তার সঙ্গে ছিলেন এ ছবির অন্য দুই তারকা সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশান খট্টর। 

ছবির প্রচারে এসেই অজানা ও গোপন তথ্য প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা। তিনি জানালেন, ভিকি কৌশল ভালোবেসে তাকে কী নামে ডাকেন। ‘সোনা’, ‘বেবি’, ‘ডার্লিং ‘—এমন কোনো নাম কী? না, এগুলোর মধ্যে কোনোটাই নয়। ভিকি ক্যাটরিনাকে ভালোবেসে ‘প্যানিক বটন’ বলে ডাকেন। ক্যাট জানান, ভিকি তাকে ভালোবেসে ‘প্যানিক বাটন’ নামে ডাকেন।

ভিকি এই নামে কেন ডাকেন, সে কথারও ব্যাখ্যা দেন ক্যাটরিনা। ক্যাট জানান, বিভিন্ন কারণে তার প্যানিক ছড়ানো অভ্যাস আছে। উদ্বিগ্ন হয়ে পড়েন যে কোনো ছোটখাটো বিষয় নিয়ে। তার স্ত্রীর এ স্বভাবের কারণেই তাকে ‘প্যানিক বাটন’ নামে ডাকেন ভিকি।

উল্লেখ্য, বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর গত বছর বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ভারতের রাজস্থানের ৭০০ বছরের পুরনো সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল তাদের বিয়ের আসর। 

এদিকে ২০২১ সালে অক্ষয় কুমারের সঙ্গে সূর্যবংশী ছবিতে অভিনয় করেছিলেন ক্যাটরিনা কাইফ। তার পর বিয়ের জন্য ছোট একটা ব্রেক নেন।
এ বছর পর্দায় ফিরছেন ফোন ভূতের হাত ধরে। ছবিতে কিন্তু পেত্নীর ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে ক্যাটরিনাকে।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৬                                                                                                                                                                                                                   

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit