রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

আলিয়া মা হচ্ছেন কবে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১২০ Time View

বিনোদন ডেস্ক : বিটাউনে গত কয়েক বছর ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রণবীর-আলিয়া জুটি। এতদিন তাদের প্রেমের বিষয়টি বিনোদনের আলাদা মাত্রা তৈরি করেছিল ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মনে। তাদের অপেক্ষা ছিল সেলিব্রিটি জুটির চার হাত এক হওয়ার।

nagad-300-250
চলতি বছরের শুরুর দিকে সাত পাকে বাঁধা পড়েন বলিউডের এ দুই সুপারস্টার। হানিমুনের ঘোর না কাটতেই সন্তানের খবর দেন তারা। ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের এখনকার প্রতীক্ষা এ জুটির সন্তান কবে আসবে সেটি নিয়ে।

গত এপ্রিলে বিয়ের পর্ব সেরেছিলেন তারকা জুটি। পরিণতি পেয়েছিল রণবীর-আলিয়ার ৫ বছর দীর্ঘ প্রেমকাহিনি। সেই রূপকথার গল্প নতুন মোড় নেয় দেড় মাস যেতে না যেতেই! জুন মাসেই আলিয়া ইনস্টাগ্রামে ঘোষণা করেন, মা হতে চলেছেন তিনি। এবার আলিয়ার সন্তান সামনে এল বড় আপডেট।
ভারতের বিনোদনভিত্তিক ওয়েবসাইট পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তান প্রসব করবেন আলিয়া। এ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর। এটি নিছকই কাকতালীয় নাকি পুরোটাই কাপুর পরিবারের পরিকল্পনা, তা অবশ্য জানা নেই।

সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে মা হবেন আলিয়া। আপতত গর্ভাবস্থায় তৃতীয় পর্যায়ে রয়েছেন আলিয়া। নবজাতকের আগমনের জন্য ইতোমধ্যে সাজসাজ রব দুই পরিবারে।

এর মাঝে নবরাত্রির শেষ দিন আলিয়ার জন্য ‘সাধ’ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নীতু কাপুর ও সোনি রাজদান। বেবি শাওয়ারের অনুষ্ঠানে হলুদ সালোয়ারে ঝলমল করেছেন আলিয়া। অন্তঃসত্ত্বা অবস্থাতে মন খুলে পছন্দের খাবারও খেয়েছেন আলিয়া। কখনো পিৎজ্জা, কখনো নুডলস আবার কখনো চাট- প্রেগন্যান্সি ক্রেভিংয়ের সেই সব ছবি উঠে আসছে ইনস্টাগ্রামে।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit