রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দুই মাসের ছেলেকে নিয়েই জন্মদিন উদযাপন করবেন পরী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৩০৩ Time View

বিনোদন ডেস্ক : প্রতিবছর বেশ আড়ম্বরপূর্ণ আয়োজনে নিজের জন্মদিন উদযাপন করেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন, কোলে তার দু’মাস বয়সী সন্তান। তাই জন্মদিন উদযাপন হবে কিনা তা নিয়ে চলে দফায় দফায় পরিকল্পনা। অবশেষে সিদ্ধান্ত এসেছে, যাই হোক জন্মদিন তিনি উদযাপন করবেনই।

জানা গেছে, প্রথমে ভেবেছিলেন জন্মদিন উদযাপন করবেন না। দুই মাস বয়সী ছেলেকে নিয়ে কীভাবে এতকিছু সামাল দেবেন তিনি। সেই সঙ্গে রাজ্যের বাবা রাজও শুটিং-এ থাকেন, সামনে তার দামাল সিনেমা মুক্তি পাচ্ছে। সেটার প্রচার নিয়েও ব্যস্ত সময় পার করছেন রাজ। সব মিলিয়ে জন্মদিন উদযাপন থেকে সরে এসেছিলেন তিনি, কিন্তু সেই সিদ্ধান্তে কষ্ট পাচ্ছেন পরী। তাই আবারও নতুন সিদ্ধান্ত এসেছে।

অন্য বছরের মত এবারও জাঁকালো আয়োজনে জন্মদিন উদযাপন করবেন ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা। এবার তার অনুষ্ঠানের অন্যতম অতিথি দুই মাস বয়সী ছেলে রাজ্য।

আগামী ২৪ অক্টোবর এই নায়িকার ৩১তম জন্মদিন, প্রথমবারের মতো স্বামী-সন্তান নিয়ে জন্মদিন উদযাপন করবেন তিনি।

এ নিয়ে পরী বলেন, “প্রথমে ভেবেছিলাম এবার জন্মদিন উদযাপন করব না। দুই মাস বয়সী ছেলেকে নিয়ে কীভাবে এতকিছু সামাল দেব। রাজ্যের বাবার তো শুটিং থাকে, আবার সামনে ওর দামাল সিনেমা মুক্তি পাচ্ছে। সেটার প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছে রাজ। পরে ভাবলাম জন্মদিন উদযাপন না করলে কষ্ট পাব আমি। মনও খারাপ হবে। আর নিজেকে কষ্ট দেওয়ার তো কোনো কারণ নেই। নিজেকে কষ্ট দেওয়া যাবে না।”

তবে জন্মদিন উদযাপনের ভেন্যু ও অতিথি কারা থাকবেন সেই বিষয়ে এখনও কিছু জানাননি পরীমনি।

তিনি বলেন, “আগে তো জন্মদিনে নানুকে নিয়ে কেক কাটতাম। কিন্তু এখন আমরা চারজন। নানু আছেন, রাজ আছে, আর রাজ্য ও আমি। এবার জন্মদিনের কেক কাটব ছেলের হাত ধরে। দিনটি স্মরণীয় হয়ে থাকবে।”

গত বছরের জুনে সাভারের বোট ক্লাবে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে তুমুল আলোচনার জন্ম দেন পরীমনি। পরে ওই বছরের ৪ অগাস্ট রাতে বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় জেল থেকে বেরিয়ে সেবার জন্মদিন উদযাপন করেন পরীমনি।

সম্প্রতি পরীমনি অভিনীত ‘মা’ সিনেমা আনকাট ছাড়পত্র পেয়েছে। আগামী বছরের শুরুতে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। এছাড়া ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং শেষের দিকে রয়েছে বলেও জানান এই অভিনেত্রী।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit