রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ধারাবাহিক নাটক পরিচালনায় ব্যাস্ত শাফিন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২৩৩ Time View
বিনোদন ডেস্ক : অধ্যবসায় সাহস আর অসীম ধৈর্য্য যে মানুষকে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছে দেয় তা আজ আর কারো অজানা ও অচেনা নয়। যে ব্যক্তি তার মেধাকে বিকশিত করতে পরিশ্রম লক্ষ্যকে কাজে লাগাতে যে কোন ত্যাগকে হাঁসিমুখে নিয়েই জয় করেছে তার বাঁধার পাহাড়, এমনি একজন চিত্রনাট্য পরিচালক শাফিন আহম্মেদ।  
১৯৮২ সালে বগুড়া জেলার সোনাতলা থানার পোড়াপাইকর গ্রামে জন্মগ্রহণ করেন এই তরুণ উদীয়মান পরিচালক। তার বাবার নাম সুরুত জামান। ছাত্রজীবন থেকে অভিনয়কে মনেপ্রাণে ভালোবেসে ৯০দশকে মঞ্চ নাটক পরিচালনা থেকেই শুরু হয় তাঁর পথচলা। ২০০৫-২০০৭ সালে নিজ কন্ঠে বেশ কয়েকটি প্যারোডি এ্যালবাম বের হয়। এর মধ্যে তৎকালীন সময়ে “সেফালির কিস্তি” নামের এ্যালবামটি বাজারে ব্যাপক সাড়া পায়। এছাড়াও বগুড়া জেলা তথ্য অফিসে স্বরচিত নাটক মঞ্চায়িত হয়। সেই থেকে টিভি নাটকের পরিচালনা করার স্বপ্ন দোলা দেয় মনে। স্বপ্ন সফলের লক্ষ্যে তাকে ঢাকায় পাড়ি জমাতে হয়। এরই মাঝে তাকে অনেক বাঁধার পাহাড় পাড়ি দিতে হয়। এরই ধারাবাহিকতায় হাঁটি-হাঁটি করে বেশ কয়েকটি সিঙ্গেল নাটক পরিচালনা করেছেন তিনি। যা ইতিপূর্বে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হয়েছে।
বর্তমানে তিনি একুশে টিভির ১০৪ পর্বের ধারাবাহিক “লাভ স্পোর্টস” নাটকের পরিচালনায় ব্যাস্ত সময় পাড় করছেন। যা ২৫ ও ২৬ শে অক্টোবর থেকে একুশে টিভিতে প্রচার শুরু হবে। এছাড়াও ৪১৪ পর্বে আরও একটি ধারাবাহিক নাটকের কাজের প্রস্তাব পেয়েছেন তিনি।
এবিষয়ে পরিচালক শাফিন আহম্মেদ  বলেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি গন্তব্যে পৌঁছতে হলে তাকে আগে চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টার কোন বিকল্প নেই। ছাত্র জীবন থেকেই আমার স্বপ্ন ছিল ভালো মানের একজন নাট্য পরিচালক হবো, পেরেছি কিনা, তা আমি জানি না। তবে হতাশা হয়নি চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে যাতে করে আরো ভালো মানের গল্প দর্শকদের উপহার দিতে পারি সেই চেষ্টা চালিয়ে যাবো।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit