রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী পূজা চেরি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৪০ Time View

বিনোদন ডেস্ক : দেশ ও প্রবাসের ২৭ জন শিল্পী ও কলাকুশলী এবারের নিউইয়র্ক ঢালিউড অ্যাওয়ার্ডস পেয়েছেন। যেখানে জনপ্রিয়তার বিচারে সেরা অভিনেতা হয়েছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান এবং সেরা অভিনেত্রী হয়েছেন হালের আলোচিত নায়িকা পূজা চেরি। 

স্থানীয় সময় রোববার (১৬ অক্টোবর) রাতে কুইন্সের জ্যামাইকার অ্যামাজুরার মিলনায়তনে ঢালিউড অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়। নিজেদের পুরস্কার নিতে নিউ ইয়র্ক যাননি শাকিব বা পূজা দুজনের কেউ।

রোববার অনুষ্ঠানে নিউইয়র্কের শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান আলম একে একে ২৭ জন শিল্পী ও কলাকুশলীর নাম ঘোষণা করেন। বাংলাদেশি শিল্পী ও কলাকুশলীরা ছাড়াও আমেরিকান মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি পেয়েছেন ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড। 

প্রবাসের বেশ কয়েকজন পৃষ্ঠপোষকও পেয়েছেন নিউইয়র্কের ঢালিউড অ্যাওয়ার্ডস।

এবার যারা নিউইয়র্কের সর্ববৃহৎ বিনোদমূলক অনুষ্ঠান ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস পেয়েছেন তারা হলেন- সেরা টেলিভিশন অভিনেতা আফরান নিশো, সেরা টেলিভিশন অভিনেত্রী যথাক্রমে- মেহজাবিন চৌধুরী (রেডরাম), তানজিন তিশা, তাসনিয়া ফারিন (নিউ সেন্সেশন), শ্রেষ্ঠ সহকারী অভিনেত্রী শাহনাজ খুশি, সেরা গায়ক তাহসান খান, সেরা গায়িকা দিলশাদ নাহার কণা, সেরা চলচ্চিত্র অভিনেতা শাকিব খান (জনপ্রিয়) ও চঞ্চল চৌধুরী (হাওয়া), সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ‘হাওয়া’ সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মীম (পরাণ), সেরা চলচ্চিত্র অভিনেত্রী (জনপ্রিয়) পূজা চেরি, সেরা অভিনেতা কমেডি জিয়াউল হক পলাশ, সেরা নাট্য পরিচালক মোস্তফা কামাল রাজ, ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন আমেরিকান মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি, বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন ফারিয়া শাহরিন, লোকগানের শিল্পী কালা মিয়া, সেরা টিভি সংবাদ পাঠিকা রুমানা আফরোজ, প্রবাসের সেরা গায়ক শাহ মাহবুব, রানো নেওয়াজ, রায়ান তাজ, প্রবাসের সেরা গায়িকা নীলিমা শশী, সঙ্গীত শিল্পীর বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন মরিয়ম মারিয়া, ইমন ও প্রবাসের সেরা উপস্থাপক বাবু জামান। 

এছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী বেশ কয়েকজন পৃষ্ঠপোষকও পেয়েছেন এবারের নিউইয়র্ক ঢালিউড অ্যাওয়ার্ডস।

শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর আলম খান বলেন, ঢালিউডের ২০তম আসর আশানুরূপ সাফল্য পায়নি। অনুষ্ঠানটি সাফল্য করতে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল শেষে সেটা করা সম্ভব হয়নি। পরিচিত মানুষদের খারাপ কিছু বলা যায় না। প্রচুর মানুষ ব্যাক স্টেজে গিয়ে ভিড় জামাচ্ছিল; প্রায় ৪০-৫০ জনের মতো। তারা নানা অজুহাতে আমাকেও বারবার বিরক্ত করতে শুরু করেছিল। একপর্যায়ে আমি অনুষ্ঠান পরিচালনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। দর্শক সংখ্যা যা হয়েছে তার চেয়ে আরও বেশি তিনি আশা করেছিলেন বলে উল্লেখ করেন।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit