রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

উর্মিলার ডাকে শাকিব খানের সাড়া!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : সেরা অভিনেতার পুরস্কার নিতে যুক্তরাষ্ট্রে যাননি শাকিব খান। তবে টিভি অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী করের ডাকে সাড়া দিয়েছেন তিনি।  

এ তথ্য দিয়েছেন উর্মিলা নিজেই। 

ব্যক্তিগত ইস্যুতে টালমাটাল অবস্থা ঢাকাই ছবির সুপারস্টারের। রীতিমতো বিধ্বস্ত হয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন। গুজব রটানোকারীদের তালিকা তৈরি করছেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন।

তবে শাকিবের ব্যক্তিগত জীবনের নানা বিতর্কে গা মাখাননি উর্মিলা। ঢাকাই কিং খানকে অতিথি করতে চান তিনি।

জানা গেছে, রাজধানীতে আরও দুই পার্টনার নিয়ে একটি বিউটি পার্লারপরিচালনা করছেন উর্মিলা কর। আর শাকিব খানকে দিয়ে এই পার্লার উদ্বোধন করাতে চান তিনি। শাকিব খানও সাড়া দিয়েছেন উর্মিলার এই প্রস্তাবে।

গণমাধ্যমকে উর্মিলা বলেছেন, ‘বিউটি পার্লারগুলোতে গিয়ে আমার বরাবরই মনে হতো এই সেক্টরে কাজের অনেক সুযোগ আছে। তাই নতুনভাবে পার্লারটি শুরু করলাম। শাকিব ভাই আমার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি আমাদের শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে আমার নিমন্ত্রণ গ্রহণ করেছেন।’ 

উর্মিলা আরও জানালেন, রাজধানীর বনানী ১১ নাম্বর রোডে অবস্থিত পার্লারটি আগামী ২১ অক্টোবর সন্ধ্যায় উদ্বোধন করবেন শাকিব খান।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit