রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

মাসুম আজিজের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৬০ Time View

বিনোদন ডেস্ক : কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার ও নির্মাতা মাসুম আজিজের মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শহীদ মিনারে তাঁর মরদেহ নেওয়া হলে সেখানে সব বয়সী মানুষ তাকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে বনশ্রীতে সকাল ৯টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ২য় জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে নিজ জন্মস্থান পাবনার নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হওয়ার কথা রয়েছে এই গুণী শিল্পীর।

চলতি বছরের শুরুর দিকে মাসুম আজিজের ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। ১০ মাস ধরে তার চিকিৎসা চলে। এরপর কেমোথেরাপি ও রেডিও থেরাপি নিচ্ছিলেন তিনি। এর মধ্যে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গত সপ্তাহে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সোমবার (১৭ অক্টোবর) চিকিৎসার অবনতি ঘটেলে বেলা ২টা ৪৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই গুণী অভিনেতা।

কিউএনবি/অনিমা/ ১৮.১০.২০২২/বিকাল ৩.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit