রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

কোথায় ভূমিষ্ঠ হবে রণবীর-আলিয়ার সন্তান?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১১১ Time View

বিনোদন ডেস্ক : পরিবার সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের গিরগ্রামের এইচ এন রিল্যায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তানের জন্ম দেবেন আলিয়া।

এখন ভরা মাস। আর কিছু দিনের মধ্যেই পৃথিবীর আলো দেখবে আলিয়া ভট্ট এবং রণবীর কপূরের প্রথম সন্তান। চিকিৎসকরা জানিয়েছেন, নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরুর মধ্যে যে কোনও সময়ে প্রসববেদনা উঠতে পারে আলিয়ার। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়েরই এক হাসপাতালে ভূমিষ্ঠ হবে নবজাতক।

সব মিলিয়ে কপূর পরিবারে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। নবজাতকের জন্য নার্সারি গোছানো থেকে শুরু করে বাড়ি সাজানো— সবই প্রায় শেষ। পরিধি বাড়াচ্ছে আলিয়ার নিজস্ব পোশাক সংস্থা ‘এড-আ-মাম্মা’। অবসর যাপনের পাশাপাশি ব্যবসা নিয়েও ভাবনাচিন্তা করছেন ‘গঙ্গুবাঈ’। নিজে যেমন মা হচ্ছেন, তাঁর চিন্তা বাড়ছে দেশের সমস্ত হবু মা এবং সন্তানদের জন্য। উপযুক্ত আরামদায়ক পোশাক পৌঁছে দিতে চাইছেন তাঁদের কাছে, কম খরচে। নিজেও আনিয়ে রেখেছেন সদ্যোজাতর আরামের যাবতীয় উপকরণ। এখন কেবল তাকে দু’হাতে স্পর্শ করার অপেক্ষা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মুম্বাইয়ের গিরগ্রামের এইচ এন রিল্যায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তানের জন্ম দেবেন আলিয়া। এখনও অবধি পরিকল্পনা সেই রকমই। আপাতত রণবীর আর আলিয়া কাছাকাছিই রয়েছেন। কোনও কাজের চুক্তিতে যাননি। শোনা গিয়েছে, মা হওয়ার এক বছর পর ফের কাজে ফিরবেন অভিনেত্রী।

চলতি বছর জুন মাসে সন্তান আগমনের কথা ঘোষণা করেছিলেন তারকা দম্পতি। ‘ব্রহ্মাস্ত্র’-র সেটে প্রেম। তার পর বিয়ে সেরেছিলেন। অনেকের সন্দেহ, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন আলিয়া। তাই সাত তাড়াতাড়ি বিয়ে। তবে এ নিয়ে কড়া মন্তব্য করেন আলিয়ার দিদি শাহীন। শাহীন বলেন, “আমি আলিয়ার হয়ে কোনও কথা বলব না। কারণ এটা ওর জীবন। ব্যক্তিগত জীবনে যা কিছু হয়ে থাক, সেটা পুরোপুরি ওর সফর। শুধু এটাই বলব যে, সবার মন রেখে চলা যায় না। সেটা কারও দায় হতে পারে না। সব সময়ই নেতিবাচক মন্তব্য আসতে থাকবে। লোকসমাজে বাস করতে হলে আমাদের শিখতে হয়, কোনটা কানে তুলব আর কোনটা অন্য কান দিয়ে বার করে দেব।”

শাহীন আরও বলেন,“আমাদের পরিবারের জন্য এটা একটা দুর্দান্ত বছর। সদস্য সংখ্যা বাড়ছে। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে!”

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/ ১৮.১০.২০২২/বিকাল ৩.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit