রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

মাহি-পূজা নয়, তবে কে এই অগ্নি কন্যা?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১২৫ Time View

বিনোদন ডেস্ক : অগ্নি কন্যা’খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহি। জাজ মাল্টিমিডিয়ার ‘অগ্নি’ সিরিজের আগের দুই সিনেমায় অভিনয় করে দারুণ খ্যাতি কুড়িয়েছেন এই অভিনেত্রী। তবে এবার তৃতীয় সিরিজে থাকছেন না মাহি। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে ‘অগ্নি ৩’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার।

মিডিয়া পাড়ায় গুঞ্জন ছিল পূজা চেরিকে নিয়ে হয়তো পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু না, শেষ পযর্ন্ত তাদের দুজনকেই বাদ দিয়ে নতুন মুখ নিয়ে ‘অগ্নি ৩’ সিনেমার কাজ শুরু করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা সৈকত নাসির। এ বিষয়ে নির্মাতা বলেন, “এই সিনেমায় মাহিয়া মাহি এবার নেই। আপাতত এটুকু। বাকি তথ্য সংবাদ সম্মেলন করে সবাইকে জানাব।”

তিনি আরও বলেন, “এবারের সিরিজে অগ্নি হিসেবে যে মেয়েটিকে নির্বাচন করা হয়েছে অ্যাকশনের জন্য সে বেশ প্রশিক্ষিত। তার বডি ফ্লেক্সিবিলিটি অসাধারণ। আমি বিশ্বাস করি, তিনি নির্বাচকদের যেমন অবাক করেছেন, তেমনি দর্শকদেরও চমকে দিতে সফল হবেন।”

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে সম্প্রতি প্রকাশ করা হয়েছে ‘অগ্নি ৩’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার।

জানা গেছে, সিনেমার কাজ শুরু হবে আগামী বছর এপ্রিলে। বিশ্বব্যাপী সিনেমাটি ডিস্ট্রিবিউট করবে হলিউডের একটি প্রতিষ্ঠান। প্রযোজক আবদুল আজিজের গল্প ভাবনায় ‘অগ্নি ৩’র চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারিতে মুক্তি পায় ‘অগ্নি’। এতে নাম ভূমিকায় ছিলেন মাহিয়া মাহি। তার বিপরীতে ড্রাগন চরিত্রে ছিলেন আরিফিন শুভ। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘অগ্নি’র দ্বিতীয় অধ্যায়েও মাহি ছিলেন। তবে তার বিপরীতে দেখা যায় কলকাতার ওমকে। এবার হয়তো প্রধান দুই চরিত্রেই আসছে পরিবর্তন।

কিউএনবি/অনিমা/ ১৮.১০.২০২২/দুপুর ১.৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit