শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মেয়েদের ব্যালন ডি’অর জিতলেন পুটেলাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : মেয়েদের ফুটবলে ব্যালন ডি’অর পেয়েছেন অ্যালেক্সিয়া পুটেলাস। এ নিয়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতলেন স্প্যানিশ এ তারকা।

প্যারিসে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে পুটেলাসের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার।

প্রথম ফুটবলার হিসেবে দুইবার মেয়েদের ব্যালন ডি’অর জিতলেন বার্সেলোনার এই মিডফিল্ডার।

২০১৮ সাল থেকে নারী ফুটবলে ব্যালন ডি’অর দেওয়া শুরু হয়। প্রথমবার জেতেন নরওয়ের আদা হেগেরবার্গ, পরের বছর যুক্তরাষ্ট্রের মেগান র‍্যাপিনো। ২০২০ সালে কোভিডের কারণে পুরস্কারটি দেওয়া হয়নি। 

পরের দুই বছর জিতলেন পুটেলাস।

গত মৌসুমে বার্সেলোনার ঘরোয়া তিনটি শিরোপা জয়ে পুটেলাসের ছিল বড় অবদান। সব প্রতিযোগিতা মিলিয়ে এই স্প্যানিশ মিডফিল্ডার করেন ৩৪ গোল।

২০২১-২২ মৌসুমে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারলেও ১১ গোল করে আসরের সর্বোচ্চ স্কোরার ছিলেন পুটেলাস। ঘরোয়া লিগে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ গোল করেন তিনি।

জাতীয় দল স্পেনের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েন ২৮ বছর বয়সী এই খেলোয়াড়। তবে চোটের কারণে খেলতে পারেননি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে।

গত অগাস্টে প্রথম ফুটবলার হিসেবে টানা দ্বিতীয়বার নারী ফুটবলে উয়েফার বর্ষসেরার পুরস্কারও জেতেন পুটেলাস।

কিউএনবি/অনিমা/ ১৮.১০.২০২২/সকাল ১০.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit