রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১১২ Time View

বিনোদন ডেস্ক : রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ইয়স্কের একটি আবাসিক ভবনে সুপারসনিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় ভবনটিতে আগুন ধরে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া শিশুসহ আহত হয়েছেন ১৯ জন। 

সোমবার নয়তলা ভবনটিতে আগুন লাগার এ ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় ওই দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ১৯ জন। এ ছাড়া ছয়জন নিখোঁজ থাকার তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমানটি সুখোই এসইউ-৩৪ মডেলের। তবে বিধ্বস্ত হওয়ার আগে এর পাইলটরা নেমে যেতে সক্ষম হন। উড্ডয়নের পর বিমানটির একটি ইঞ্জিনে আগুন ধরে যাওয়াকে বিধ্বস্তের কারণ হিসেবে জানানো হয়েছে।

রাশিয়ার জরুরি পরিষেবার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়ে ভবনে পড়ার পর এর পাঁচটি ফ্লোরে আগুন ধরে যায়। এর মধ্যে ওপরের কয়েকটি ফ্লোর ধসে পড়ে এবং এর আশপাশের আরও অন্তত ৫৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। বহুতল ভবনটিতে ৬০০ মানুষের বসবাস ছিল।

ওসকানা নামে ভবনটির এক বাসিন্দা একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, এখানে বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। এর পর ভেতরে সব জ্বলছিল ও ধোঁয়া বের হচ্ছিল।

সূত্র: আলজাজিরা

কিউএনবি/অনিমা/ ১৮.১০.২০২২/সকাল ৮.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit