শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

জি-২০ সম্মেলনে সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই বাইডেনের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন জি-২০ সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পদস্থ একজন কর্মকর্তা। আলজাজিরা জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট ওপিইসি’র তেল উৎপাদন কমিয়ে দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে রবিবার ওই মার্কিন কর্মকর্তা এসব কথা বলেছেন।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, তেল উৎপাদন কমিয়ে দেওয়া নিয়ে সৌদি আরবের ব্যাপারে প্রতিক্রিয়া কেমন হবে, সে বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন বাইডেন। মার্কিন সামরিক সহায়তায় পরিবর্তন নিয়ে আসার বিষয়টি বিবেচনায় রাখা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

আগামী মাসে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলন হবে। জ্যাক সুলিভান বলছেন, সম্মেলনে সৌদি যুবরাজের সঙ্গে বাইডেনের বৈঠকের পরিকল্পনা নেই। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র-সৌদি আরবের মধ্যকার সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না। প্রেসিডেন্ট বাইডেন তড়িঘড়ি করে কোনো কাজ করবেন না। তিনি বুঝেশুনে ও কৌশলগতভাবে পদক্ষেপ নেবেন। ওপিইসি প্লাসের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের নভেম্বর থেকে প্রতিদিন ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন কমানো হবে। এতে তেলের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: আলজাজিরা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit