শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ইউরোপের শীর্ষ আদালতে হিজাব নিষিদ্ধের পক্ষে রায়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ আদালত এক রায়ে বলেছেন, এটির সদস্য দেশগুলোর যে কোনো প্রতিষ্ঠান প্রয়োজন মনে করলে কর্মস্থলে নারীদের হিজাব নিষিদ্ধ করতে পারবেন।

বেলজিয়ামের এসসিআরএল কোম্পানিতে কর্মরত এক মুসলিম নারী হিজাব পরিধান করার অধিকারের দাবিতে ২০১৮ সালে সে দেশের একটি আদালতের শরণাপন্ন হয়েছিলেন।

ওই নারী আদালতে অভিযোগ করেছিলেন, এসসিআরএলের একটি আইনের কারণে তিনি মাথায় হিজাব পরতে পারছেন না, যার ফলে তার ধর্মীয় স্বাধীনতা ব্যাহত হচ্ছে। বেলজিয়ামের একটি আদালতে শুনানির পর মামলাটিকে ইইউর শীর্ষ আদালতে পাঠানো হয়।

সিজেইইউর রায়ে বলা হয়েছে, হিজাব নিষিদ্ধ করার আইনের কারণে যদি কোনো ধর্ম বা বর্ণের মানুষের জন্য সমস্যা তৈরি হয়, তা হলে সংশ্লিষ্ট কোম্পানিকে আদালতে প্রমাণ করতে হবে যে, আইনটি প্রয়োগ করা জরুরি।

বেলজিয়ামের কোম্পানিটি আদালতে দাবি করেছে, কোনো ধর্মের প্রতি বিদ্বেষের কারণে নয়; বরং তারা তাদের সব কর্মীর জন্য মাথা উন্মুক্ত রাখা বাধ্যতামূলক করেছে।

তাদের দাবি, অন্য কোনো ধর্মের অনুসারীরাও হ্যাট বা অন্য কোনো পোশাক দিয়ে তাদের মাথা ঢাকতে পারবে না।

পর্যবেক্ষকরা বলছেন, অন্য কোনো ধর্মের অনুসারীদের ধর্মীয় কারণে মাথা ঢেকে রাখার প্রয়োজন নেই, ফলে বেলজিয়ামের কোম্পানিটি যে দাবি করেছে তা যথার্থ নয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit