বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

তুরস্কে খনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৪১

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এ তথ্য জানিয়েছেন।

তুরস্কের বার্তিন প্রদেশের ওই খনির ভেতর এখনো অনেকে আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। খবর বিবিসির।

এরদোগান সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গে কৃষ্ণসাগর তীরের আমাসরায় এ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।

বিস্ফোরণের সময় অন্তত ১১০ শ্রমিক ওই খনিতে কাজ করছিলেন এবং এর অর্ধেকই ছিল ৩০০ মিটারের বেশি গভীরে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এ পর্যন্ত ১১ জনকে তারা উদ্ধার করেছেন, যাদের এখন চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাতে জরুরি কর্মীরা পাথর খনন করে আটকেপড়াদের কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন।

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, পুরো কালো রঙে ঢেকে যাওয়া খনিকর্মীরা বেরিয়ে আসছেন এবং তাদের দৃষ্টি ছিল ঝাপসা।

উদ্ধারকর্মীরা তাদের কৃষ্ণসাগর উপকূলের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেছেন।

আটকে থাকা কর্মীদের স্বজনরা খনি এলাকায় ভিড় করছেন এবং তাদের স্বজনদের জন্য উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন।

ধারণা করা হচ্ছে, বিস্ফোরণটি গত শুক্রবার রাতে খনির অন্তত ৩০০ মিটার গভীরে হয়েছে। খনির ৩০০ থেকে ৩৫০ মিটার গভীরের ঝুঁকিপূর্ণ জোনে ৪৯ জন কাজ করছিলেন বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু জানিয়েছেন।

ঘটনাস্থলেই সাংবাদিকদের তিনি বলেছেন, ওই এলাকাতেই তারা আছেন, যাদের এখনো উদ্ধার করা যায়নি।

বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে স্থানীয় প্রসিকিউটর কার্যালয়-এর তদন্ত শুরু করেছে।

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit