বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

বাইডেনের বক্তব্যে চটেছে পাকিস্তান, মার্কিন রাষ্ট্রদূতকে তলব

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পাকিস্তানকে ‘নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্রধারী’ এবং ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ’ বলে অভিহিত করায় বেজায় চটেছে ইসলামাবাদ।

বাইডেনের এমন মন্তব্যের প্রতিবাদ জানাতে ইসলামাবাদে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমকে তলব করছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি শনিবার এ কথা জানান। খবর দ্যা ডনের।

লসঅ্যাঞ্জেলেসে (ক্যালিফোর্নিয়া) ডেমোক্র্যাটিক কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটির রিসেপশনে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন।

গত বৃহস্পতিবার ডেমোক্রেটিক পার্টির প্রচার কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে বাইডেন বলেন, পাকিস্তান ‘সম্ভবত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি’। কারণ দেশটির হাতে ‘পারমাণবিক অস্ত্র রয়েছে, কিন্তু কোনো সমন্বয় নেই’।

মার্কিন প্রেসিডেন্ট প্রশ্ন করেন, ‘কেউ কি ভেবেছিল, এমন একজন রুশ নেতা আসবেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছেন, যাতে তিন থেকে চার হাজার মানুষের প্রাণ চলে যেতে পারে?

কেউ কি এমন পরিস্থিতির কথা ভেবেছিলেন, যেখানে রাশিয়া, ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা চালাবে চীন?’

প্রেসিডেন্ট জো বাইডেনের এ মন্তব্যে বিস্মিত বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বিলাওয়াল ভুট্টো।

শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক সম্পদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে উদ্বেগের প্রশ্নে আমরা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) নিয়মানুযায়ী সব ধরনের আন্তর্জাতিক মান পূরণ করে চলেছি।’

পারমাণবিক কর্মসূচি নিয়ে নির্দিষ্ট কোনো উদ্বেগ থাকলে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে তা ইসলামবাদকে জানাতে পারত।

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit