শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

যৌথ বাহিনী গঠনে রুশ সেনারা বেলারুশে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেনারা প্রথম দফায় শনিবার মিত্র প্রতিবেশি দেশ বেলারুশে প্রবেশ করেছে। মিনস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। আগের ঘোষণা অনুযায়ী, যৌথ বাহিনী গঠনের উদ্দেশ্যেই রুশ সেনারা দেশটিতে প্রবেশ করল। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সীমান্তের সুরক্ষা ও দেশের প্রতিরক্ষা শক্তিশালী করতে রুশ সেনাদের প্রথম বহর বেলারুশে প্রবেশ করেছে।

দেশটির সরকারের পক্ষ থেকে প্রকাশ করা ছবিতে দেখা যায়, ঐতিহ্যবাহী পোশাক পরিহিত নারীরা রুটি ও লবণ হাতে রুশ সেনাদের স্বাগত জানায়। গত সোমবার বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কো দাবি করেন, ইউক্রেন তাঁর দেশকে আক্রমণের ক্ষেত্রে প্রস্তুত করছে। এর সূত্র ধরে তিনি মস্কোর সঙ্গে যৌথ বাহিনী গঠনের কথা বলেন।

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ‘বেলারুশিয়ান হাজুন প্রজেক্ট’ জানায়, বেলারুশের সুখোই সু-২৫ বিমানকে পরমাণু অস্ত্রে সজ্জিত করা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র: এএফপি, গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit