রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

‘ধর্ম নিয়ে রাজনীতি এবং ভারত বিরোধিতা বিএনপির পুরানো অপকৌশল’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ধর্ম নিয়ে রাজনীতি এবং নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরানো অপকৌশল। তিনি আজ তাঁর বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি হচ্ছে গুজব সর্বস্ব রাজনৈতিক দল, গোয়েবলসীয় কায়দায় মিথ্যাচারই তাদের একমাত্র হাতিয়ার।

বিএনপির এসব কৌশল এখন ভোঁতা হাতিয়ারে পরিণত হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপিই এখন ধর্মের কার্ড ব্যবহার করে, আওয়ামী লীগ নয়। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহবান বিএনপির অপরিণামদর্শী রাজনীতির পরিচয় বহন করে। দেশ ও দেশের জনগণের প্রতি নূন্যতম কমিটমেন্ট কোন দায়িত্বশীল রাজনৈতিক দল এমন কথা বলতে পরেন না।

বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার হীন মতলবে একটা বিদেশী রাষ্ট্রকে উসকানি দেওয়ার অপচেষ্টার শামিল বলে মনে করেন ওবায়দুল কাদের। বিএনপির রাজনীতি হচ্ছে খাল কেটে কুমির আনার রাজনীতি, তারা গণতন্ত্রের মুখোশের আড়ালে দেশকে গণতন্ত্রহীন করে রেখেছিল মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এখন আবার তারা সে পথেই হাটতে চায়। 

তিনি আরও বলেন, বিএনপি রাতদিন সরকারের অন্ধ সমালোচনা করছে,সভা-সমাবেশ করছে-আবার বলছে কথা বলার অধিকার নাই, তাদের অসত্য নিরেট মিথ্যাকেও হার মানায়, মিথ্যাচারকে বিএনপি এখন শিল্পে রূপ দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশকে গণতন্ত্রহীন করতে চায়, চায় সন্ত্রাস নৈরাজ্যের জনপদে পরিনত করতে, চায় সাম্প্রদায়িক রাজনীতির বিষবাষ্প ছড়িয়ে দিতে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit