বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

সমস্যার সমাধান রান্নাঘরেই থাকতে পারে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১০৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রাচীনকালে মানুষ প্রকৃতি থেকেই খুঁজে পেত নানা সমাধান। প্রকৃতি থেকে উপাদান নিয়েই ওষুধ তৈরি করত। এই ওষুধ এখনো চলমান। তাই শারীরিক কোন সমস্যায় এর ওপর ভরসা করতে পারেন।

রান্না ঘরে থাকা কিছু উপাদান প্রাথমিকভাবে কাজে লাগাতে পারেন।  

আদা

পেশীর ব্যাথা, বাতের ব্যথা, হজম বা ঠান্ডার সমস্যায় খেতে পারেন আদা। এক টুকরা আদার কুঁচি খাওয়ার সাথে সাথে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানের মাত্রা বেড়ে যায়।

হলুদ

হলুদে থাকা কারকিউমিন নামে এক ধরনের  অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান শরীরের জয়েন্টের ও পেশীর ব্যথা কমাতে সাহায্য করে। শরীরের কোথাও কেটে ছিড়ে গেলে বা ব্যথা থাকলে হলুদ বেশ কার্যকর।

টক দই

পেটের ব্যথা কমাতে বা হজমে টকদই বেশ উপকার করে। দইয়ে কয়েক ধরনের উপাদান থাকে যা পেটের ব্যথা কমাতে সাহায্য করে।  

অ্যাপেল সাইডার ভিনেগার

এক গ্লাস পানিতে এক চামচ অ্যাপেল সাইডার ভিনেগার এবং মধু মিশিয়ে নিন। এই পনীয় শরীরে ব্যাথা কমিয়ে দেয়।

লেবুর রস

এক গ্লাস হালকা গরম পানিতে লেবুর রস চিপে খেলে বদহজমে আরাম পাওয়া যায়।

লেবুর খোসা

ত্বক শুষ্ক হলে লেবুর খোসা দিয়ে একটু ঘষতে পারেন। ত্বক মোলায়েম হবে।

ভাতের মাড়

পানিতে ভালো করে মুখ ধুয়ে নিন। ভাতের মাড়ে তুলো ভিজিয়ে সমস্ত মুখে লাগাবেন। এটি টোনার হিসেবে কাজ করবে

বেসন

বেসনের সাথে একটু হলুদ আর পানি মিশিয়ে পেষ্ট তৈরি করুন। এরপর এটি ফেস ওয়াশের মতো ব্যবহার করতে পারেন। ত্বক পরিষ্কার ও উজ্জ হবে।  

লবঙ্গ

লবঙ্গ দাঁতের ব্যথা দূর করে ও মাড়ির ক্ষয় নিরাময় করে। লবঙ্গতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান শরীরে প্রবেশ করে দাঁতের যন্ত্রণা কমায়।

নিমপাতা

নিমপাতা চর্মরোগ সারাতে বেশ কার্যকরী। শরীরে ফুসকুড়ি বা চুলকানিতে বেশ কার্যকর।

সূত্র : এই সময়।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit