মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

আখাউড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র‌্যালী ও মহড়া অনুষ্ঠিত।

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১৭৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‌্যালী ও অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে সচেতনতামূলক র‌্যালী বের হয়। র‌্যালীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মী ও সাংবাদিকেরা অংশ নেয়। র‌্যালী শেষে উপজেলা চত্বরে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিভানোর বিভিন্ন কৌশল ও মহড়া প্রদর্শন করেন। এসময় চটের বস্তা চাপা দিয়ে আগুন নেভানো এবং অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর কৌশল দেখানো হয়। এছাড়াও গ্যাসের বোতলের মুখে আগুন লাগিয়ে হাত দিয়ে সহজে আগুন নেভানোর উপায় দেখানো হয়। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, আখাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মুনিম সারোয়ার, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুব উন্নয়ন কর্মকতা মোঃ মুসলেহ উদ্দিন আহাম্মদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শিপ্রা নাথ, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন খান, উপজেলা ফরেস্টার মোঃ আসাদুজ্জামান খান প্রমুখ। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী বলেন, দূর্যোগ থেকে বাঁচার জন্য সবাইকে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন হই তাহলে দূর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব। এজন্য দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য ইউনিয়নে ইউনিয়নে লিফলেট ও প্রচারণা চালানো হবে। আখাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মুনিম সারোয়ার বলেন, প্রাকৃতিক কিছু দূর্যোগ আছে যেগুলোর আমরা আগাম বার্তা পেয়ে থাকি, যেমন বন্যা, বৃষ্টি, খরা, ভূমিকম্প। সেই আভাস পেয়ে আমরা যদি আগাম প্রস্তুতি নেই তাহলে নিজেদেরকে অনেকটাই সুরক্ষিত রাখতে পারব।

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit