শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছি : বাবর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১২২ Time View

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন পরই অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এর আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতেছে পাকিস্তান। বাংলাদেশ-নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তানের চোখ এবার বিশ্বকাপে। নিউজিল্যান্ড থেকে আত্মবিশ্বাস সঙ্গে নিয়েই অস্ট্রেলিয়ায় যাচ্ছেন বাবর আজমরা।

ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাক অধিনায়ক বাবর আজম বলেন, ‘যেভাবে দল খেলেছে, সেজন্য সবাইকে কৃতিত্ব দিচ্ছি। ডেথ ওভারে দুর্দান্ত ছিল আমাদের বোলাররা। মিডল অর্ডারও দারুণ করেছে। অসাধারণ খেলেছে হায়দার ও নওয়াজ। এভাবেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে, পারফর্ম করতে হবে। আমরা আত্মবিশ্বাস নিয়েই অস্ট্রেলিয়ায় যাচ্ছি। ’

২২ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলে পাকিস্তানকে চ্যাম্পিয়ন বানাতে সাহায্য করেছেন মোহাম্মদ নওয়াজ।  ইশ সুধির করা পাক ইনিংসের ১৫তম ওভারে নওয়াজ ও হায়দার নিয়েছেন ২৫ রান। সে বিষয়ে কথা বলতে গিয়ে নওয়াজও জানালেন বিশ্বকাপের জন্য মুখিয়ে আছেন তারা, ‘(সুধির) ওই ওভারে আমরা বাতাসের গতিকে কাজে লাগিয়েছি। হায়দার দুটি বাউন্ডারি মারে, এরপর সুযোগটা নিই আমি। তবে এখানে ঠান্ডা অনেক বেশি। পাকিস্তান-শ্রীলঙ্কার মত দেশ থেকে এসে এখানে নিজেদের মানিয়ে নেয়া কঠিন। এখন আমরা বিশ্বকাপের দিকেই তাকিয়ে আছি। ’

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit