শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার আশুলিয়ায় বিস্ফোরণে দায়ীদের বিচার, ক্ষতিপূরণ ও শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি বন্দুকের ভঙ্গিতে গোল উদযাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার মাদারীপুরের শিবচরে বিকল বাসে হানিফ পরিবহনের ধাক্কা, নিহত ৩ দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী ফিফা আসিয়ান কাপে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ সায়রা জাহান সুপ্তি’র জীবনালেখ্যঃ অচেনা গন্তব্যে বিশ্বমঞ্চে বিরল নজির: বাবা ও মায়ের পর জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে তারেক রহমানের পাঁচ প্রস্তাব সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে?

নিউইয়র্কে আন্তর্জাতিক খাদ্য উৎসবে বাংলাদেশ কনস্যুলেট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১৪৯ Time View

ডেস্ক নিউজ : নিউইয়র্কস্থ “দ্য সোসাইটি অব ফরেন কনসালস’ (এসও এফসি)র উদ্যোগে ১৩ অক্টোবর বৃহস্পতিবার তুরস্ক কনস্যুলেটে ‘আন্তর্জাতিক খাদ্য উৎসব ২০২২”র আয়োজন করা হয়। এ উৎসবে বাংলাদেশ কনস্যুলেট ছাড়াও আলজেরিয়া, এ্যাংগোলা, আর্জেন্টিনা, বুলগেরিয়া, জর্জিয়া, ভারত, কাজাখস্তান, মেক্সিকো, পানামা,পেরু, দক্ষিণ আফ্রিকা এবং তুরস্ক কনস্যুলেট অংশগ্রহণ করে। উৎসবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কনসাল জেনারেল, কূটনীতিকবৃন্দ, নিউইয়র্ক সিটির ইমিগ্রেশন বিষয়ক কমিশনার, ফরেন মিশনের আঞ্চলিক উপ-পরিচালক ও যুক্তরাষ্ট্রের নির্বাচিত সরকারী প্রতিনিধিসহ চার শতাধিক অতিথি অংশগ্রহণ করেন।

এ উৎসবে বাংলাদেশের প্রথাগত ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবার প্রদর্শন ও পরিবেশন করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ বাংলাদেশী খাবারের স্বাদ গ্রহণ করেন এবং তা স্বাদে ও ঘ্রাণে স্বতন্ত্র ও অত্যন্ত  মানসম্মত বলে উল্লেখ করেন। এছাড়াও, উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য বাংলাদেশি বিবিধ পণ্য-সামগ্রী প্রদর্শন করা হয়। ভবিষ্যতে এ রকম উৎসবে বাংলাদেশ কনস্যুলেটের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি সমৃদ্ধশালী ও বৈচিত্রময় খাবারসমূহ বিশ্বব্যাপী পরিচিতি ও জনপ্রিয় করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম মন্তব্য করেন।  

উল্লেখ্য, প্রথাগতভাবে নিউইয়র্কে প্রতিবছর এসওএফসি ‘আন্তর্জাতিক খাদ্য উৎসব” অনুষ্ঠিত হয়ে থাকে। এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য প্রদর্শনসহ বিভিন্ন দেশের সংস্কৃতিকে উপস্থাপন করা হয়। আরো উল্লেখ থাকে যে, করোনা মহামারীর কারণে দুই বছর বিরতি দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হওয়ায় তা সর্বমহলে ব্যাপক আগ্রহের সঞ্চার করেছিল এবং উৎসবটি একটি ভিন্নমাত্রা পেয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit