শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

যে ভয়াবহ বর্ণনা দিলেন রুশ বন্দিশালা থেকে ফেরা ইউক্রেন সেনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মারিওপোলের আঝভস্তাল স্টিলওয়ার্ক কারখানায় আটকে পড়া আত্মসমর্পণকারী ইউক্রেনীয় সেনাদের অমানবিক পরিবেশে রেখেছিল রুশ সেনারা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইউক্রেনীয় সেনা লেফটেন্যান্ট ইলিয়া সামোইলেঙ্কো। তিনিও ওই স্টিল কারখানায় আটকে পড়েছিলেন।

তিনি রাশিয়ার সেই বন্দিশালায় ১২০ দিন ধরে বন্দি ছিলেন এবং শঙ্কা করছিলেন যে কখনোই হয়তো তার বাড়ি ফেরা হবে না। 

ইলিয়া জানিয়েছেন, রাশিয়ার সেনারা আটকের পর তার ‍কৃত্রিম হাত খুলে নেয়। গেল মাসে তারা বন্দি বিনিময়ের আওতায় রাশিয়ার কাছ থেকে মুক্তি পেয়েছেন।

২৮ বছর বয়সী ইলিয়া ওই খানে বিস্ফোরণে তার ডান চোখ ও বাম বাহু হারান। বন্দিদশা থেকে ফিরে তিনি বলেন, ‘আমার জন্য যারা অপেক্ষা করছিলেন, তাদের দেখে আমার খুব ভালো লেগেছিল। তাদের চোখে আনন্দ অশ্রু ঝরছিল, মুখে ছিল হাসি।’

যদিও রাশিয়া আজভস্তালে আটকে পড়া ইউক্রেনীয় সেনাদের নির্যাতন করার বিষয়টি অস্বীকার করেছে। ইলিয়াও বলেন, ‘আমাকে শারীরিক নির্যাতন করা হয়নি।’ ‘তবে অন্য জায়গায় মানুষদের নির্যাতনের খবর তিনি শুনেছেন।’

তিনি জানিয়েছেন, অন্য জায়গায় যাদের পাঠানো হয়েছিল তাদের চেহারার অবস্থা ছিল খুবই খারাপ। তিনি আরও জানিয়েছেন, গেল মাসে মুক্তি পাওয়া অনেকেই তাকে বলেছে যে তাদের ঠিকমতো পানি দেওয়া হয়নি এবং সেখানে যথেষ্ট পুষ্টিহীনতাও ছিল।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit