রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

নতুন প্রেমে সামান্থা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : নতুন প্রেমে পড়েছেন দক্ষিণের নায়িকা সামান্থা রুথ প্রভু! আপাতত এমনটিই জানা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর পেছনে ইন্ধন জুগিয়েছে দক্ষিণী তারকার সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পোস্ট।

গত বছর আলাদা হওয়ার কথা ঘোষণা করেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। সেসময় নানা বিতর্ক হয়েছিল দক্ষিণের এ সুন্দরীকে নিয়ে। 

সপ্তাহখানেক আগে সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎ বিরতি নেন তিনি। যদিও কারণ অজানা। এবারও ফিরলেন বিতর্ককে সঙ্গী করেই। এক অদ্ভুত পোস্ট করলেন, যা নিয়ে জলঘোলা করা শুরু করেছেন তার অনুরাগীরাই।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন সামান্থা। এতে দেখা যায়, কালো রঙের টি-শার্ট পরে দাঁড়িয়ে আছেন সামান্থা। যদিও ছবিতে তার মুখ দেখা যাচ্ছে না। আসলে এ ছবির ফোকাস হলো— টি-শার্টে থাকা কোটেশন। যেখানে লেখা আছে— ‘তোমাকে কখনো একলা চলতে হবে না।’ এর আগে তার রহস্যময় পোস্টটি ছিল— ‘ডাউন, নটআউট!’

অনেকের মনেই প্রশ্ন, তা হলে কি মনের মানুষ খুঁজে পেয়েছেন সানান্থা? যদিও কফি উইথ করণের ৭ নম্বর সিজনে অক্ষয় কুমারের সঙ্গে এসে অভিনেত্রী জানিয়েছিলেন, ভালোবাসার জন্য তিনি এখন মোটেও প্রস্তুত নন, হৃদয়ের দরজা এখন তার বন্ধই। মাঝে আবার খবর রটেছিল সদগুরু নাকি বদলে ফেলেছেন সামান্থার ভাবনাচিন্তা। তাকে প্রস্তুত করেছেন দ্বিতীয় বিয়ের জন্য।

সোশ্যাল মিডিয়া থেকে নাগার পদবি আক্কিনেনি তুলে নেওয়ার পরই সামান্থা আর নাগার বিচ্ছেদের গুঞ্জন আগুনের মতো ছড়িয়ে পড়ে। দম্পতির বিবাহবিচ্ছেদে হতাশা প্রকাশ করেছেন অনুরাগীরাও। বলিউড ইন্ডাস্ট্রি সূত্রে খবর— পেশাই অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল দুজনের দাম্পত্য জীবনে। বাড়ির বউ সাহসী দৃশ্যে অভিনয় করবে, আইটেম নাচবে তা চাননি নাগার্জুন ও তার পরিবার। ছেলে নাগা চৈতন্য চেষ্টা করেছিল স্ত্রীকে বোঝানোর কিন্তু সমঝোতা করতে রাজি হয়নি ‘ফ্যামিলি ম্যান’-এর ‘রাজি’। ফলত চার বছরের দাম্পত্য ভেঙে বেরিয়ে এসেছিলেন দুজনেই।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit