শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার আশুলিয়ায় বিস্ফোরণে দায়ীদের বিচার, ক্ষতিপূরণ ও শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি বন্দুকের ভঙ্গিতে গোল উদযাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার মাদারীপুরের শিবচরে বিকল বাসে হানিফ পরিবহনের ধাক্কা, নিহত ৩ দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী ফিফা আসিয়ান কাপে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ সায়রা জাহান সুপ্তি’র জীবনালেখ্যঃ অচেনা গন্তব্যে বিশ্বমঞ্চে বিরল নজির: বাবা ও মায়ের পর জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে তারেক রহমানের পাঁচ প্রস্তাব সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে?

বাসি ভাত না ফেলে তৈরি করুন কাটলেট! রইল রেসিপি

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২৪৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : কথাতেই আছে, ‘ভেতো বাঙালী’। সামনে এক থালা ধোঁয়া ওঠা ভাত থাকলে বাঙালীর আর কোনও দিকে নজর থাকে না! খাওয়ার পরে ভাত বেঁচে গেলে কখনও আমরা ফ্রিজে তুলে রাখি, আবার কখনও নতুন করে ভাত রান্নার সময়ই তা মিশিয়ে দেই। এবার সেই বেঁচে যাওয়া ভাত দিয়েই তৈরি করুন মজাদার কাটলেট। 

তাহলে জেনে নিন, বাসি ভাত দিয়ে কীভাবে মুচমুচে কাটলেট তৈরি করবেন।

উপকরণ

এক কাপ সাদা ভাত, আধা কাপ সেদ্ধ ভুট্টা, ২ টেবিল চামচ সুজি, সামান্য হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণমতো সাদা তেল, ১টি বড় পেঁয়াজ, ১ চা চামচ রসুন বাটা, ১/২ চা চামচ লাল লঙ্কা গুঁড়া, ১/২ চা চামচ ধনে গুঁড়া।

তৈরির পদ্ধতি 

> প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ রাখুন। তারপর রসুন বাটা দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ রঙ না পাল্টানো পর্যন্ত ভাজুন। 

> এবার ওই প্যানেই ভুট্টা মাখা, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া এবং লবণ দিয়ে কয়েক মিনিট রান্না করুন। সেদ্ধ ভুট্টা আগেই বেটে রাখবেন। 

> অন্য একটি পাত্রে ভাত চটকে নিন। তাতে ভুট্টার মিশ্রণ ও রোস্টেড সুজি ভালো করে মাখিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। 

> অল্প অল্প করে ভাতের মিশ্রণ নিয়ে গোল করুন, তারপর হাতের তালুর সাহায্যে চ্যাপ্টা করে নিন। একেবারে টিক্কার আকারে তৈরি করুন। 

> কড়াইতে তেল গরম করে সবকটা টিক্কার দু’দিক ভালো করে ভেজে নিন। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজুন।

> এবার টমেটো সস ও পুদিনা চাটনির সঙ্গে পরিবেশন করুন ভাতের কাটলেট।

সূত্র: বোল্ডস্কাই

কিউএনবি/অনিমা/১২.১০.২০২২/বিকাল ৩.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit