সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

আমার মেয়েটা ছোট, দয়া করে তাকে বাঁচতে দিন: পূজা চেরির মা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : শোবিজ অঙ্গনে কয়েক দিন ধরে আলোচনায় শাকিব-বুবলী আর পূজা চেরি। বিয়ে, বিচ্ছেদ আর নতুন প্রেমের গুঞ্জন—সব মিলিয়ে ঘুরেফিরে আসছে এই নামগুলো। তাই ঢালিউডে কী হচ্ছে— এমন প্রশ্ন এখন অনেকের মুখে মুখে।

শাকিব-বুবলী বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে পূজা চেরির সঙ্গে ঢালিউড সুপারস্টারের সম্পর্কের খবরে ঢালপালা মেলে। গুঞ্জন রয়েছে—গত মাসের ২২ তারিখ বিয়ে করেছেন শাকিব ও পূজা। শুধু তাই নয়, বিয়ের পর পূজা ধর্মান্তরিতও হয়েছেন। যদিও বিষয়টি নিয়ে শাকিব-পূজার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পূজা চেরির মা ঝর্ণা রায়। তিনি বলেন, ‘দয়া করে আমার মেয়েটাকে বাঁচতে দিন। মানুষ যেভাবে ওকে নিয়ে সংবাদ প্রকাশ করছে, তাতে করে ওর মানসিক অবস্থা খুব খারাপ। আমার মেয়েটা ছোট, সারাক্ষণ শুধু কান্না করছে। আমরা তাকে সারাক্ষণ বোঝানোর চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। কোনোভাবেই ওর মন ভালো করতে পারছি না। এসব কথার কারণে পরিবারের অন্যরাও ভালো নেই।’

ঝর্ণা রায় আরও বলেন, ‘পূজা মানসিকভাবে ভেঙে পড়েছেন। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটাতে পারে- আমরা এই ভয়েই আছি। আমি মা হয়ে সারাক্ষণ ওর পাশে আছি। বিশ্বাস করেন, প্রেম-বিয়ে এগুলো সব মিথ্যা। মানুষ এভাবে মিথ্যা কথা বলে কী মজা পাচ্ছে। এসব সংবাদের কারণে আমাদের কী অবস্থা, কেউ কি একবার চিন্তা করেছেন। তাই সবার কাছে হাতজোড় করে বলি— আমার মেয়েটা ছোট, দয়া করে মেয়েটাকে বাঁচতে দেন।’

কিউএনবি/অনিমা/১২.১০.২০২২/দুপুর ১.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit