বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

প্রেমের সম্পর্ক গড়ে আসামী ধরলো পুলিশ!

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৬২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : প্রেমের সম্পর্ক গড়ে আসামী ধরেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ব্যাটারিচালিত দু’টি অটোরিকশা। পাশাপাশি চোরাই চক্রের সন্ধান পেয়েছে পুলিশ, যে চক্রটি চালকের সঙ্গে সখ্যতা গড়ে পানীয়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে অটোরিকশা ছিনিয়ে নেয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশ এ সফল অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার হওয়ার চারজনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। রিমান্ডে আরো তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুরের অহিদ হোসেনের ছেলে মাসুক মিয়া (৩৫), কেনা গ্রামের আবু লাল মোল্লার ছেলে কাশেম মোল্লা (৩১), একই এলাকার ইউসুফ আলীর ছেলে মো. শরীফ (২৪), বুধন্তীর শিশু মিয়ার ছেলে মো. এরশাদ মিয়া (৪৩)। তাদেরকে  জিজ্ঞাসাবাদে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। আখাউড়া থানা পুলিশ সূত্র জানায়, বিজয়নগর উপজেলার কচুয়ামোড়া গ্রামের ছালেকুজ্জামান নামে এক ব্যক্তির ব্যাটারিচালিত অটোরিকশা সম্প্রতি আখাউড়ার খড়মপুর এলাকা থেকে চুরি হয়। ছালেকুজ্জামানের সঙ্গে সখ্যতা গড়ে পানীয়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অটোরিকশাটি নিয়ে যায় ওই চক্র।

এ ঘটনায় আখাউড়া থানায় লিখিত অভিযোগ দেন ছালেকুজ্জামান। ঘটনা তদন্তের দায়িত্ব পান থানার এস.আই মো. মঈন উদ্দিন। তদন্ত কার্যক্রমের স্বার্থে আসামী শরীফের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন এক নারী পুলিশ। সোমবার তাকে খড়মপুর এলাকায় আসতে বলা হয়। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার, এস.আই মাঈন উদ্দিনসহ অন্যান্যরা অভিযান চালান।

এ সময় কৌশলে শরীফ ও তার সাথে থাকা এরশাদকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি মতে আরো দু’জনকে গ্রেপ্তার ও দু’টি চোরাই অটোরিকশা উদ্ধার করে পুলিশ। পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার কুইক নিউজ কে জানান, মূলতই শরীফ নামে ব্যক্তিই ওই চালককে ফোন করে ভাড়ার কথা বলে নিয়ে যায়। যে কারণে তার মোবাইল ফোন নম্বর চালকের কাছ থেকে পাওয়া যায়। এরপর কৌশল অবলম্বন করে অভিযান চালানো হয়।

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit