রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

পুরুষ অভিভাবক ছাড়াই হজ-ওমরাহ পালন করতে পারবেন নারীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : হজ বা ওমরাহ পালন করতে নারী যাত্রীর সঙ্গে মাহরাম (রক্ত সম্পর্কের পুরুষ আত্মীয়) থাকার বাধ্যবাধকতা তুলে নিয়েছে সৌদি আরব। ফলে এখন থেকে নারীদের হজ ও ওমরা পালনে আর পুরুষ অভিভাবকের প্রয়োজন হবে না।

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ বলেন, বিশ্বের যেকোনো দেশ থেকে নারীরা সৌদি আরব এসে হজ বা ওমরাহ পালন করবেন।

সোমবার মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত সৌদি দূতাবাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ড. তাওফিক আল-রাবিয়াহ। 

সংবাদ সম্মেলনে আল-রাবিয়াহ বলেন, ‘হজ বা ওমরাহ পালনের ক্ষেত্রে কোনো দেশের জন্য কোনো কোটা বা সংখ্যা নির্ধারিত নয়। বিশ্বের যেকোনো দেশ থেকে যেকোনো ভিসা নিয়ে সৌদি আসলে ওমরাহ করা যাবে।’ 

এ সময় তিনি হজ ও ওমরাহ পালনের খরচ কমানোর বিষয়ে সৌদি সরকারের আগ্রহের কথা জানিয়ে বলেন, ‘বিষয়টি অনেক কিছুর সঙ্গে সম্পৃক্ত। অবশ্য এ বিষয়ে কাজ করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।’ 

আল-রাবিয়াহ বলেন, পবিত্র মক্কার মসজিদুল হারামের ইতিহাসে সর্বকালের বৃহত্তম সম্প্রসারণ ঘটেছে। পবিত্র গ্র্যান্ড মসজিদ সম্প্রসারণে দুই মিলিয়নের বেশি সৌদি রিয়াল ব্যয় হয়েছে। 

এতদিন নারীদের হজ পালনে রক্তের সম্পর্কের কারো সহযোগিতার প্রয়োজন হত। যাকে বলা হয় মাহরাম। অবশেষে এ বিতর্কের অবসান ঘটলো।

সূত্র: সৌদি গেজেট

কিউএনবি/অনিমা/ ১০.১০.২০২২/বিকাল ৪.৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit