বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

গোসাইরহাটে মা ইলিশ রক্ষা অভিযানে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, আহত ৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১২৫ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা হয়েছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও পুলিশসহ আহত হয়েছেন পাঁচজন। গতকাল (সোমবার) সন্ধ্যা ৭ টার দিকে গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের কুলচরি পাতারচর এলাকার মেঘনা নদীর শাখায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্ত, গোসাইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন, গোসাইরহাট থানা পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান, স্পিডবোটের চালক নোমান। পুলিশ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে একটি স্পিডবোট ও একটি ট্রলার নিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন, গোসাইরহাট থানার এসআই মনিরুজ্জামানসহ ১৫ জনকে নিয়ে মেঘনা নদীতে অভিযানে নামেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাস গুপ্ত।

বিকেল ৫টার দিকে জেলে আলী হোসেন মোল্লা ও রাসেল মোল্লাকে আটক করা হয়। পরে নদী থেকে মাছ ধরার জাল উত্তোলন করা হচ্ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেঘনার শাখা নদী কুলচরি পাতারচর এলাকায় গেলে ট্রলারে থাকা প্রায় দেড়শ জেলে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা করেন। তারা ইটপাটকেল ও দেশীয় অস্ত্র টেঁটা, বাঁশ ও সড়কি ছোড়েন। গোসাইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাস গুপ্তের নেতৃত্বে আমরা গোসাইরহাট মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালাই। কুচাইপট্টি কুলচরি পাতারচর এলাকায় সন্ধ্যায় আমাদের ওপর হামলা করেন জেলেরা।

গোসাইরহাট থানার এসআই মনিরুজ্জামান বলেন, অভিযানে দুইজন জেলেকে আটক করি। পরে ক্ষিপ্ত হয়ে জেলেরা আমাদের ওপর হামলা চালায়। এতে চারজন আহত হই। গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত বলেন, আমরা বিকেল থেকে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালাই। এতে জেলেরা আমাদের ওপর ক্ষুব্ধ হন। সন্ধ্যায় মেঘনা নদীর কুলচরি পাতারচর এলাকায় গেলে জেলেরা ট্রলার নিয়ে আমাদের ওপর হামলা চালায়। হামলায় আহতদের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাত ৯টার দিকে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান স্যার এবং পুলিশসহ আমরা আবার অভিযানে নামি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit