বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

নওগাঁর মান্দায় ভূয়া সিআইডি পরিচয়ে চাঁদা আদায়ের সময় তিন যুবক আটক

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১২৮ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় সিআইডি পরিচয়ে চাঁদা আদায়ের সময় রোববার দুপুরে ফেরিঘাট এলাকা থেকে তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আটককৃতরা হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম এলাকার হায়দার আলীর ছেলে হাফিজুর রহমান (৩৫), বাজিতপুর গ্রামের আবেদ আলীর ছেলে মাহফুজ জামান (২৭) ও ফয়জুল ইসলামের ছেলে তুষার আলম (২২)। এদের মধ্যে হাফিজুর রহমান ঢাকা সিআইডিতে কর্মরত থাকা অবস্থায় মাদক সেবনের অভিযোগে ২০২০ সালে চাকরিচ্যুত হন। এরপর থেকে সিআইডি পরিচয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন।

থানা সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসবাদে হাফিজুর রহমান স্বীকার করেন ডোপ টেস্টে মাদকসেবন প্রমাণিত হওয়ায় সিআইডি থেকে চাকরিচ্যুত হওয়ার পর থেকে ডুপ্লিকেট পরিচয়পত্র দিয়ে চাঁদাবাজির পেশায় জড়িয়ে পড়েন তিনি। তুষার ও জামান এ পেশায় তার অন্যতম সহযোগী। মান্দা উপজেলার হাটোইর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী রতন চন্দ্র সরকার বলেন, তিনি অনলাইনে ফ্রিল্যান্সিং ব্যবসা করেন। আটক হাফিজুর রহমান ১০দিন আগে সিআইডি পরিচয়ে তাকে গ্রেপ্তারসহ বিভিন্ন হুমকি দিয়ে ১৮ হাজার টাকা নিয়ে যান।

দু-তিন দিন ধরে হাটোইর এলাকার কৌশিক চন্দ্র সরকারের কাছে একইভাবে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলেন হাফিজুর। বিষয়টি এলাকার লোকজনকে তারা অবহিত করেন। গত রবিবার টাকা দেওয়ার কথা বলে কৌশলে তাদের ফেরিঘাট এলাকায় ডেকে নেওয়া হয়। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। মান্দা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদা আদায়ের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit