রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

সুখবর দিলেন গীতা-হরভজন

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১২২ Time View

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেত্রী গীতা বসরাতে সাত পাকে বেঁধেছেন হরভজন সিং। এ দম্পতির ঘর আলো করে এসেছে দুই সন্তান। দুই ছেলেমেয়েকে বড় করতে গিয়ে অভিনয় থেকে দূরে সরে গেছেন গীতা। প্রায় ছয় বছর ধরে তাকে নাটক-সিনেমায় দেখা যায় না।

ছয় বছর অন্তরালে থাকার পর দর্শকদের সুখবর দিলেন গীতা। এবার তাকে দেখা যাবে পূজা সম্পতের ছবি ‘নোটারি’-তে। সঙ্গে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও। সম্প্রতি মধ্যপ্রদেশের শুটিংও শুরু হয়ে গেছে নতুন ছবির।

ভারতীয় ক্রিকেট দলের সাবেক স্পিনার হরভজন আর গীতার দুই সন্তান। মেয়ে হিনায়ার বয়স সাড়ে ছয়। আর ছেলে জোভান সবে দেড় বছর হলো্। তাদের দুজনকে বড় করতেই কিছুটা সময় পর্দা ছেড়ে রইলেন গীতা। 

স্ত্রীকে অভিনয়ে ফেরাতে সন্তান দেখভালের দায়িত্ব নিয়েছেন হরভজন। স্বামীর এই দায়িত্বশীলতায় খুশি গীতা।

অভিনেত্রীর ভাষ্য— ‘দারুণ লাগছে। উত্তেজনা টের পাচ্ছি কাজে ফিরে। আবার একই সঙ্গে বুকের মধ্যে চাপা উদ্বেগ। ছেলেমেয়েকে ঘরে রেখে এসেছি প্রথমবার। ও ঠিক আছে তো? প্রথম সপ্তাহ এভাবেই গেছে। ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছি। খুব মিস করছি ওকে। কিন্তু এখন আমার স্বামী বাড়িতে থাকছেন। আর কোনো চিন্তা নেই। আমি কাজে মন দিলাম।’

অভিনেত্রী জানান, মাতৃত্ব তার জীবন বদলে দিয়েছে। ছেলেমেয়েদের নিয়ে পেশা কীভাবে সামলাবেন বুঝতে সময় লেগেছে। সবসময় বাড়ির বাইরে থেকেছেন হরভজন। খেলার সফরে ঘুরে বেরিয়েছেন বিশ্ব। আর একা সন্তান সামলাতে হিমশিম খেতেন গীতা। কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিচ্ছিলেন, কাজে ফিরতেই হবে।
গীতার কথায়, এতদিন তিনি ঘর সামলেছেন হরভজন বিশ্ব ঘুরে বেড়িয়েছে। এখন হরভজন ঘরে থাকুক তিনি অভিনয়ে থাকবেন। 

কিউএনবি/অনিমা/১০.১০.২০২২/দুপুর ১২.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit