রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বিয়ের ৪ মাসেই যমজ সন্তানের মা হলেন শাহরুখের নায়িকা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৩৩ Time View

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা মা হয়েছেন। শাহরুখের সঙ্গে অভিনয় করে আলোচনায় আসা এ নায়িকা যমজ সন্তানের মা হয়েছেন। বিয়ের মাত্র চার মাস পর সন্তান আসার খবর দিলেন তিনি।

নয়নতারার বিয়ে হয়েছে পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে। তিনি টুইটারে সবাইকে চমকে দিয়ে এ সুখবর দিয়েছেন। শুধু তাই নয়, ছেলেদের প্রথম ঝলকও প্রকাশ্যে এনেছেন ভিগনেশ। 

গত ৯ জুন ধুমধাম করে বিয়ের পর্ব সেরেছিলেন শাহরুখ খানের ‘জওয়ান’খ্যাত এ নায়িকা। চার মাস না যেতেই তার সন্তানের খবরে অনেকেই অবাক হয়েছেন। 

এদিন টুইটারের দেয়ালে ভিগনেশ লেখেন— ‘নয়ন এবং আমি মা-বাবা হয়েছি। যমজ পুত্রসন্তান এসেছে আমাদের ঘরে। আমাদের সব প্রার্থনা, আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ এবং যা কিছু ভালো তা একসঙ্গে মিলিত হয়ে আমাদের জন্য আশীর্বাদ হিসেবে এসেছে এ দুই সন্তান। আপনাদের সবার আশীর্বাদ চাই’।

প্রসঙ্গত, ভারতের বিখ্যাত পরিচালক ভিগনেশের সঙ্গে নয়নতারার প্রেম শুরু ‘নানুম রাউড়িধান’ ছবির সেটে। ২০১৫ সাল থেকে গভীর সম্পর্কে রয়েছেন তারা। গত বছর এক টেলিভিশন শোতে নয়নতারা জানিয়েছিলেন ইতোমধ্যে বাগদান সেরে ফেলেছেন তারা। 

বিয়ে না করলেও নয়নতারা ও ভিগনেশ দীর্ঘদিন এক ছাদের তলায় থেকেছেন। ৯ জুন মহাবলীপুরমের শেরাটন পার্ক রিসোর্টে পরিণতি পায় এ প্রেমের গল্প। সেই বিয়ের আসরে হাজির ছিলেন রজনীকান্ত থেকে শাহরুখ খান সবাই।

নিজেদের সন্তানদের জন্ম সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি ভিগনেশ। সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন নবদম্পতি নাকি অন্তঃসত্ত্বা ছিলেন শাহরুখের ‘জওয়ান’ নায়িকা, তা স্পষ্ট নয়। 

দুই সন্তানের ছবি প্রকাশ্যে আসতেই ভারতীয় সিনেমা মহলের কলাকুশলীরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন নতুন বাবা-মাকে। দক্ষিণের তারকারা তো বটেই বলিউডও শুভেচ্ছা জানিয়েছেন নয়নতারা ও ভিগনেশকে।

কিউএনবি/অনিমা/১০.১০.২০২২/সকাল ১১.৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit