রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দেব-শুভশ্রীর গানে নাচলেন রণবীর-আলিয়া!

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৩০ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে আলিয়া ভাট ও রণবীর কাপুরের জুটির হাতেখড়ি ব্রহ্মাস্ত্র সিনেমা দিয়ে। সিনেমার গানগুলো মনে ধরেছে দর্শকদের।এর আগে তারা আলাদা আলাদা বহু হিট সিনেমা উপহার দিলেও বহ্মাস্ত্র সিনেমায় প্রথমবার রণবীর-আলিয়ার রোমান্স দেখেছে দর্শক। ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির আগে থেকেই নজর কেড়েছিল এই ছবির কয়েকটি গান। বিশেষ করে ‘কেসারিয়া’ গানটি।

কেরাসিয়া গানের ভিডিও অনেকের মনে ধরেছে, আবার অনেকেই সমালোচনায় মুখর হয়েছেন। এর মাঝেই এক জনপ্রিয় বাঙালি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দেব-শুভশ্রীর ‘চ্যালেঞ্জ’ ছবির ‘বন্ধুরা এলোমেলো’ গানের সঙ্গে ‘কেসারিয়া’ গানের ভিডিও জুড়ে দিয়েছেন! যা দেখে হতবাক সবাই। দেব-শুভশ্রীর গান রণবীর-আলিয়ার ভিডিওর জন্য কতটা পারফেক্ট তা চোখে না দেখলে বিশ্বাস করা দায়!

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তো প্রশংসায় পঞ্চমুখ ‘রাজলেখা’ নামের এই ফেসবুক পেজের। কেশরিয়া রিমিক্স-এর চেয়েও দেব-শুভশ্রী বাংলা গানই এই ভিডিওতে বেশি মানাচ্ছে, এমনটাই মত নেটিজেনদের।

ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। ভিউ সংখ্যা প্রায় ৬ লাখ ছুঁইছুঁই। এই ভাইরাল ভিডিও নজর এড়ায়নি শুভশ্রীরও। কমেন্ট বক্সে তিনিও লিখেছেন, ‘কী সুন্দর হয়েছে’।

প্রসঙ্গত, দেব-শুভশ্রী জুটির প্রথম ছবি ‘চ্যালেঞ্জ’, আর ‘ব্রহ্মাস্ত্র’ রণবীর আলিয়া জুটির প্রথম ছবি।

‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে শুরু হয়েছিল রণবীর-আলিয়ার প্রেমের গল্প। চলতি বছর এপ্রিলে পূর্ণতাও পেয়েছে সেই প্রেম কাহিনি। হবু সন্তানের অপেক্ষাতেই আপতত দিন গুণছেন এই তারকা দম্পতি।

কিউএনবি/অনিমা/০৯.১০.২০২২/বিকাল ৪.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit