রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ ২ কিশোর আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১০৯ Time View
নোয়াখালী প্রতিনিধি :  নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি চোরাই টিভিএস অ্যাপাচি মোটরসাইকেলসহ দুজন কিশোরকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আটক দু্জন হলনে,উপজেলার চরজুবলী ইউনিয়নের চর ব্যাগ্যা গ্রামের আবু তাহেরের ছেলে ওমর ফারুক (১৯) ও সদর উপজেলার লক্ষী নারায়ণপুর মহল্লার রেনু মিয়া কন্ট্রাক্টরের বাড়ির মিজানুর রহমানের ছেলে মো.মিনহাজুল রহমান অপু (১৯)। রোববার (৯ অক্টোবর) সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ৫নং চরজুবলি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের হারিছ চৌধুরী বাজার থেকে ওই দুজনকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার কালিকাপুর গ্রামের ওসমান হাজী বাড়ি থেকে দেলোয়ার হোসেন দিদার নাম এক যুবকের একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল চুরি হয়। এরপর গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চোরাই মোটরসাইকেলসহ দুজন কিশোর সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজারে আসলে স্থানীয় লোকজন মোটরসাইকেল চোর সন্দেহে  তাদের আটক করে। খবর পেয়ে চরজব্বর থানার পুলিশ দুজন মোটরসাইকেল চোরকে তাদের হেফাজতে নেয়। 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, একটি চোরাই মোটরসাইকেলসহ জনতা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।  ওই মামলায় রোববার সকালে তাদের বিচারিক আদালতে সোপর্দ করা হবে।  

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit