বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

শার্শায় জমি সংক্রান্ত বিষয়ে চাচাতো ভাইদের নামে মামলা 

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৬০ Time View

শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শায় পৈত্রিক জমি সংক্রান্ত বিষয়ে ও পিতা ,মাতার কবর উচ্ছেদের প্রতিবাদে চাচাতো ভাই ও ভাইপোদের নামে মামলা করায় জীবনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে আহসান হাবিব ও রুহুল আমিন নামে দিন মুজুর দুই সহদর ভাই । মামলা তুলে না নিলে তাদেরকে খুন, গুম করবে বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে আসামীরা । এ ব্যাপারে জীবনের নিরাপত্তা পেতে ভয়ভীতি প্রদর্শন ও হুমকিদাতাদের বিরুদ্ধে শার্শা থানায় একটি অভিযোগ দাখিল করেছে দিন মুজুর আহসান হাবিব।

এক লিখিত অভিযোগে জানা গেছে, শার্শা উপজেলার জিরেনগাছা গ্রামের মৃত রমজান আলীর ছেলে আহসান হাবিব ও রুহুল আমিন। তারা দুজনই দিন মুজুর । অভিযোগে আহসান হাবিব জানান, জিরেনগাছা মৌজার ৩৯৯ নং খতিয়ানের ১৩৩৩ নং হাল দাগে তার পিতার পৈত্রিক ভিটে বাড়ির দেড় শতক জমি জোর করে দখল করে নিয়েছে তার চাচা ও ভাইপোরা। এ ব্যাপারে জমি ফিরে পেতে আহসান হাবিব তার চাচা ও ভাইপো, রহমাতুল্লা (৬০), হেদায়েতুল্লা (৫৫) উভয় পিতা মৃত নূর ইসলাম, আব্দুল্লাহ (৩০), মোঃ মুছা (২৫) পিতা রহমাতুল্লাহ ও আব্দুল অদুদ(৫৫) পিং মৃত ডাঃ নজরুল ইসলাম এর নামে আদালতে একটি মামলা দায়ের করেছে। মামলা নং ৪৭৭/২০২১। মামলাটি বিজ্ঞ আদালতে চলমান রয়েছে।

মামলাটি তুলে নেওয়ার জন্য আসামীরা আহসান হাবিব ও তারছোট ভাই রুহুল আমিনকে খুন করার হুমকি দিচ্ছে। আসামীদের নামে মামলা তুলে না নিলে পারিবারিক কবর স্থান থেকে বাদী আহসান হাবিবেবর মা ও বাবার কবর তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। লিখিত অভিযোগে আরও জানা যায়, দিন মুজুর আহসান হাবিবের তার বসত বাড়ির ৬ শতক জমির উপর আদালত কতৃক জারীকৃত ১৪৪ ধারা থাকলেও তা অমান্য করে জোর করে তার চাচা রহমাতুল্লা , হেদায়েতুল্লা ও উভয় ভাইপো, আব্দুল্লাহ ও মোঃ মুছা ও অদুদ দখল করে নিয়েছে। আহসান হাবিব আরও জানান, তার ছোট ভাইকে আসামীরা জিম্মি করে রেখেছে। বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। তিনি জানান, আসামীরা তার ছোট ভাই রুহুল আমিনের নির্মানাধীন বাড়িতে কাজ বন্ধ করে দিয়েছে।

আহসান হাবিব আরও জানান, তার পিতা রমজান আলীও আসামীদের ভয়ে ,জোর করে জমি দখলের অভিযোগ তুলে আদালতে মামলা করে। যার মামলা নং ২৫৭৪/২০১৭, আসামীদের বিরুদ্ধে শার্শা থানায় সাধারন জিডি করে। জিডি নং ১১১৬, তাং ৩০/০৭/২২। এসব মামলার বাদী আহসান হাবিবের পিতা গত প্রায় ২ বছর আগে মৃত্যু বরন করলেও মামলাটি বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। এর পরেও আসামীরা ক্ষমতা দেখিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। বিষয়টি প্রশাসনের দৃষ্টি প্রয়োজন।

লিখিত অভিযোগে আরও জানাগেছে, আসামীগন বাদী আহসান হাবিব ও র্তাছোট ভাই রুহুল আমিনকে বিভিন্ন ভাবে গালি গালাজ করছে। গালি গালাজের প্রতিবাদ করলে মারপিট করতে উদ্যত হচ্ছে। আসামীরা আহসান হাবিবরে নামে পৈত্রিক সম্পত্তি দখল ও তার নামের জমি জোর করে লিখে নেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। যে কারনে আহসান হাবিব জীবনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে ও তারছোট ভাইকে বাড়ির মধ্যে জিম্মি করেরেখেছে বলে জানাগেছে। বিষয়টি জেলা প্রশাসক,জেলা পুলিশ সুপার ও যশোর র‌্যাব-৬ এর হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit