শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক আশুলিয়ায় জিম্মি করে চাঁদা দাবি, পুলিশের সঙ্গে সুটার বাপ্পীর গোলাগুলি

আয়েশা (রা.)-এর ‍বর্ণনায় মহানবীর ইন্তেকাল যেমন ছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৫৮ Time View

ডেস্ক নিউজ : মৃত্যু-রোগে আক্রান্ত হওয়ার পর রাসুলুল্লাহ (সা.) জিজ্ঞাসা করতেন, আমি আগামীকাল কার ঘরে থাকব। আগামীকাল কার ঘরে? এর দ্বারা তিনি আয়েশা (রা.)-এর ঘরের পালার ইচ্ছা পোষণ করতেন। সহধর্মিণীরা নবী (সা.)-কে যার ঘরে ইচ্ছা অবস্থান করার অনুমতি দিলেন। তখন নবী কারিম (সা.) আয়েশা (রা.)-এর ঘরে ছিলেন। এমনকি তাঁর ঘরেই তিনি ইন্তেকাল করেন। আয়েশা (রা.) বলেন, নবী (সা.) আমার জন্য নির্ধারিত পালার দিন আমার ঘরে ইন্তেকাল করেন এবং আল্লাহ তাঁর রুহ কবজ করেন এ অবস্থায় যে তাঁর মাথা আমার গণ্ড ও সীনার মধ্যে ছিল এবং আমার থুথু (তাঁর থুথুর সঙ্গে) মিশ্রিত হয়ে যায়।

তিনি আরো বলেন, নবী (সা.) আমার ঘরে আমার পালার দিনে এবং আমার গণ্ড ও সীনার মধ্যস্থলে থাকা অবস্থায় ইন্তেকাল করেন। নবী (সা.) অসুস্থ হলে আমাদের মধ্যকার কেউ দোয়া পড়ে তাঁকে ঝাড়ফুঁক করতেন। আমি নবী (সা.)-কে ঝাড়ফুঁক করার জন্য তাঁর কাছে গেলাম। তখন তিনি তাঁর মাথা আকাশের দিকে উঠিয়ে বললেন, সুমহান বন্ধুর সঙ্গে (মিলিত হতে চাই), সুমহান বন্ধুর সঙ্গে (মিলিত হতে চাই)। এ সময় আবদুর রহমান ইবনে আবি বকর (রা.) আগমন করলেন। তাঁর হাতে মিসওয়াকের একটি তাজা ডাল ছিল। নবী (সা.) তখন সেদিকে তাকালেন। তখন আমি বুঝতে পারলাম যে তাঁর মিসওয়াকের প্রয়োজন। তখন আমি সেটি নিয়ে চিবালাম, ঝেড়ে-মুছে পরিষ্কার করলাম এবং নবী (সা.)-কে তা দিলাম। তখন তিনি এর দ্বারা এত সুন্দরভাবে দাঁত পরিষ্কার করলেন যে এর আগে কখনো এরূপ করেননি। তারপর তা আমাকে দিলেন। এরপর তাঁর হাত ঢলে পড়ল আল্লাহ তাআলা আমার থুথুকে নবী (সা.)-এর থুথুর সঙ্গে মিলিয়ে দিলেন। তাঁর এই দুনিয়ার শেষ দিনে এবং আখিরাতের প্রথম দিনে।

আয়েশা (রা.) প্রায়ই বলতেন, আমার প্রতি আল্লাহর এটা নিয়ামত যে আমার ঘরে, আমার পালার দিনে এবং আমার গণ্ড ও সিনার মধ্যে রাসুলুল্লাহর (সা.)-এর ইন্তেকাল হয়। …তাঁর সম্মুখে পাত্র অথবা পেয়ালা ছিল, তাতে পানি ছিল। নবী (সা.) নিজের দুই হাত পানির মধ্যে প্রবেশ করিয়ে তার দ্বারা তাঁর চেহারা মুছতে লাগলেন। তিনি বলছিলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সত্যিই মৃত্যু-যন্ত্রণা কঠিন। তারপর দুই হাত ওপরের দিকে উঠিয়ে বলছিলেন, আমি সুমহান বন্ধুর সঙ্গে (মিলিত হতে চাই)। এ অবস্থায় তাঁর ইন্তেকাল হলো আর হাত শিথিল হয়ে গেল।

তিনি আরো বলেন, আবু বকর (রা.) ঘোড়ার ওপর সওয়ার হয়ে তার সুনহের বাড়ি থেকে আগমন করেন। ঘোড়া থেকে অবতরণ করে তিনি মসজিদে নাববীতে প্রবেশ করেন কিন্তু কারো সঙ্গে কোনো কথা না বলে ‘আয়েশা (রা.)-এর কাছে উপস্থিত হন। তখন রাসুলুল্লাহ (সা.) ইয়েমেনি চাদর দ্বারা আবৃত ছিলেন। তখন তিনি চেহারা থেকে কাপড় হটিয়ে তাঁর ওপর ঝুঁকে পড়লেন এবং তাঁকে চুমু দিলেন ও কেঁদে ফেললেন। তারপর বললেন, আমার মাতা-পিতা আপনার প্রতি কোরবান হোক! আল্লাহর কসম! আল্লাহ তো আপনাকে দুবার মৃত্যু দেবেন না, যে মৃত্যু ছিল আপনার জন্য নির্ধারিত সে মৃত্যু আপনি গ্রহণ করে নিলেন।

সূত্র : সহিহ বুখারি, হাদিস : ৪৪৫০-৪৪৫৩

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit