বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম

আখাউড়ায় হযরত খাজা সেলিম শাহ্ (রহঃ) এর বার্ষিক ওরছ মোবারক অনুষ্ঠিত।  

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১১৮ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের তুলাই শিমুল হযরত খাজা সেলিম শাহ্ (রহঃ) এর ২৩তম বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সারারাত ব্যাপী তুলাই শিমুল চকবাজার হযরত সেলিম শাহ্ (রহঃ) এর মাজার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত ওরছ মোবারকের সভাপতিত্ব করেন, তুলাইশিমুল গ্রামের বিশিষ্ট মুরব্বি মোঃ আবুল বাশার ভুঁইয়া। বড় লৌহঘর গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ সেলিম ভূঁইয়া শিপনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল।  

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আনোয়ার হোসেন কালু মেম্বার, দরবারের খাদেম ভিখারি বাবুল, কসবা আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক গণকন্ঠের স্টাফ রিপোর্টার, বিশিষ্ট সার্ভেয়ার আমিন ও দলিল লিখক সাংবাদিক বাদল আহাম্মদ খান, সাংবাদিক মোশাররফ হোসেন কবির, দরবারের ভক্ত আশেকান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতে ওয়াজ মাহফিল, মিলাদ কিয়াম ও দোয়া-মুনাজাতের পর সারারাত ব্যাপী শানে মুরশিদি ও বাউল গানের আয়োজন করা হয়। এতে বাউল গান পরিবেশন করেন, দেশের খ্যাতনামা বাউল শিল্পী শিরিন সরকার, রহিম পাগল ও ফিরুজ সরকার। বাউল গান শুনতে এলাকার বিভিন্ন স্থান থেকে প্রায় হাজারো ভক্ত আশেকানদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মরহুম সেলিম শাহ্ (রহঃ) বড় শাহেবজাদা মির্জা আসাদ উল্লাহ গালিব রনি জানান, তার বাবা পীর কাশিমপুর শিলছিলার ছয়ঘড়িয়া হযরত লালু শাহ্ (রহঃ) এর মুরিদ, ও তুলাইশিমুল হযরত শাহ শাহেব হুজুরের ভক্ত ছিলেন। তিনি ২০১৭ সালের ২৭ জুলাই পরলোকগমন করেন। প্রতি বছর ৯ই রবিউল আওয়াল তারিখে এই ওরছ মোবারক অনুষ্ঠিত হয়ে থাকে………………..(ভক্সপপ বাউল গানের অংশ) 

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit