রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

আমি পরিশ্রমে বিশ্বাসী, বাকিটা আল্লাহর হাতে : রিজওয়ান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজটা দারুণভাবে শুরু করেছে পাকিস্তান। শুক্রবার ক্রাইস্টচার্চে টাইগারদেরকে ২১ রানে হারিয়েছে তারা। পাকিস্তানের পক্ষে ফের ব্যাট হাতে জ্বলে উঠেছেন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি এই উইকেটরক্ষক।

৫০ বলে ২ ছক্কা ৭ চারে অপরাজিত ৭৮ রানেই ইনিংস খেলেছেন রিজওয়ান, হয়েছেন ম্যাচসেরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিজওয়ান বলেন, ‘খুবই ভালো লাগছে। উইকেটটা ব্যাটিংবান্ধব ছিল। ভেবেছিলাম আমরা ১০-১৫ রান কম করেছি। আমাদের বোলাররা ভালো বোলিং করেছে। আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী, বাকিটা আল্লাহর হাতে। মাঠের কয়েক পাশে বাউন্ডারি সীমানা বড়, আমরা বলের মেরিট অনুযায়ী খেলেছি। ’

বাংলাদেশের সঙ্গে জয়ের পর খুব বেশি বিশ্রামের সুযোগ নেই রিজওয়ানদের। আগামীকাল শনিবার ভোরে ফের মাঠে নামতে হবে তাদের, প্রতিপক্ষ স্বাগতিক নিউজিল্যান্ড।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit