রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

বিবর্ণ ব্যাটিংয়ে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : সেই পাওয়ার হিটারের অভাবেই ডুবল বাংলাদেশ। সেই ইমপ্যাক্ট ইনিংসের অভাবের চিত্র করুণভাবে ফুটে উঠল টাইগার শিবিরে।

টি-টোয়েন্টিতে অপরিহার্য এসব অনুষঙ্গের দুর্বলতায় পাকিস্তানের বিপক্ষে ২১ রানে হারল বাংলাদেশ।

শুক্রবার নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে বিবর্ণ ব্যাটিং প্রদর্শন করলেন টাইগাররা।

প্রথম ইনিংসে মোহাম্মদ রিজওয়ানের ৫০ বলে ৭৮ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ১৬৭ রান জমা করে পাকিস্তান। আর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে বাংলাদেশের ইনিংস।

দলের হয়ে সর্বোচ্চ রান আসে ইয়াসির আলী রাব্বির। ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ২১ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। যদিও পরাজয় এড়াতে পারেননি। তবে তার এমন ইনিংসে বড় ব্যবধানে হার এড়াল বাংলাদেশ। 

১৬৮ রানের লক্ষ্য তাড়ায় মন্থর শুরুর পর রানের চাকা সচল করেন বাংলাদেশের দুই ওপেনার সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ। তবে বেশি দূর এগোতে পারেননি তারা।  পাওয়ার প্লের ৬ ওভারে আসে ২ ওপেনারকে হারিয়ে ৩৮ রান।

দুজনেই শুরু থেকে ধরে খেলার চেষ্টায় ছিলেন। পরে ৪র্থ ওভারে হারিস রউফকে ছক্কা মেরে মিরাজ হাত খুললেও পরের ওভারেই সীমানায় আউট হয়ে ফেরেন তিনি।

৫ম ওভারের দ্বিতীয় বলে মোহাম্মদ ওয়াসিমকে উড়িয়ে মারেন মিরাজ। ডিপ স্কয়ার লেগে বল তালুবন্দি করেন হাসান আলি। ১১ বলে ১০ রানে সমাপ্তি ঘটে মিরাজের ইনিংসের।

তার আউটের পর ওয়ানডাউনে নামেন লিটন দাস।

মিরাজের পর ষষ্ঠ ওভারে সাজঘরে ফেরেন সাব্বির। হারিস রউফের বল লেগে ঘুরাতে চেয়েছিলেন সাব্বির। মাঝ ব্যাটে খেলতে পারেননি। আগেই ব্যাটের ফেস  ক্লোজ করে নেওয়ায় কানায় লেগে উঠে যায় ওপরে। অনায়াসে ক্যাচ নেন বোলার নিজেই।

১৮ বলে এক চারে সাব্বির করেন ১৪। তার আউটের পর ব্যাট হাতে নামেন আফিফ হোসেন ধ্রুব।

আফিফকে নিয়ে খেলায় ফেরার চেষ্টা করেন লিটন। দারুণভাবে এগিয়েও যাচ্ছিলেন। কিন্তু দ্রুতই দুটো উইকেট হারিয়ে ফেলায় ছন্দে পতন ঘটল টাইগারদের।

মোহাম্মদ নাওয়াজের বলে দুই রান নেওয়ার পর সিঙ্গেল নেন আফিফ। ৩৯ বলে তার সঙ্গে লিটন দাসের জুটির ৫০ স্পর্শ করে। 

পরের বলে স্লগ সুইপের চেষ্টায় সীমানায় ধরা পড়লেন লিটন দাস। ২৬ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৫ রান করেন এই টপঅর্ডার ব্যাটার।

নতুন ব্যাটার মোসাদ্দেক হোসেন বিদায় নিলেন গোল্ডেন ডাক মেরে। আলগা শটে বলে লাইন মিস করে হলেন এলবিডব্লিউ। তবে নাওয়াজের হ্যাটট্রিক ঠেকান নুরুল হাসান সোহান।

দুই বলে উইকেটের ধাক্কা সামাল দেওয়ার আগেই ফিরে গেলেন আফিফ হোসেন। শাহনাওয়াজ দাহানির বলে মিডউইকেটে ধরা পড়েন বাঁহাতি এ ব্যাটার। ২৩ বলে একটি করে ছক্কা ও চারে ২৫ রান করেন আফিফ।

খেলার এ পর্যায়ে ১৪ ওভারে বাংলাদেশের স্কোর হয় ৪ উইকেটে ৯৯। জয়ে জন্য দরকার পড়ে ৩৭ বলে ৬৯ রানের।

এ সময় ক্রিজে সোহানের সঙ্গী হন ইয়াসির আলি চৌধুরী। কিন্তু শাদাব খানের ঘূর্ণিতে পরাস্ত হলেন সোহান। 

শাদাবকে স্লগ সুইপ করে ওয়াইড লং অনে ধরা পড়েন এ কিপার-ব্যাটার। ৯ বল এক চারে তিনি করেন ৮।

ইয়াসিরের সঙ্গী হন তাসকিন।  জয়ের জন্য এ সময় প্রয়োজন পড়ে ১৮ বলে ৫৯ রান।  সে কথা মাথায় রেখে ১৮তম ওভারে ধানির বলে দারুণ এক ছক্কা হাঁকান ইয়াসির। 

শেষ ২ ওভারে প্রয়োজন পড়ে ৪৯ রানের।  এ সময় ধুমধাড়াক্কা চার-ছক্কা দেখতে পাওয়ার কথা। কিন্তু উল্টোটাই ঘটল।

১৯তম ওভারের প্রথম দুই বলে তাসকিন ও নাসুমকে সাজঘরে ফেরালেন মোহাম্মদ ওয়াসিম। মাত্র ২ রানে ফিরলেন তাসকিন। আর নাসুম রানের খাতাই খুলতে পারলেন না।  সেই ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৭ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

একপ্রান্ত ধরে রেখে খেলে যান ইয়াসির। শেষ ওভারে প্রয়োজন পড়ে ৪২ রানের। পরাজয় শুধু সময়ের ব্যাপার। তবে দারুণ দুটি বাউন্ডারি ও এক ছক্কা হাঁকিয়ে পরাজয়ের ব্যবধানকে কমালেন ইয়াসির।  

পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার আজ মোহাম্মদ ওয়াসিম। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন। ২৫ রান দিয়ে দুটি উইকেট পেয়েছেন নওয়াজ। একটি করে উইকেট শিকার করেছেন শাহনেওয়াজ ধানি, হারিস রউফ ও শাদাব খান।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ১৬৭/৫ (রিজওয়ান ৭৮*, বাবর ২২, শান ৩১, হায়দার ৬, ইফতিখার ১৩, আসিফ ৪, নাওয়াজ ৬*; তাসকিন ৪-০-২৫-২, মোস্তাফিজ ৪-০-৪৮-০, হাসান ৪-০-৪২-১, নাসুম ৪-০-২২-১, মিরাজ ২-০-১২-১, মোসাদ্দেক ২-০-১৭-০)

বাংলাদেশ: ২০ ওভারে ১৪৬/৮ (মিরাজ ১০, সাব্বির ১৪, লিটন ৩৫, আফিফ ২৫, মোসাদ্দেক ০, সোহান ৮, ইয়াসির ৪২*, তাসকিন ২, নাসুম ০, হাসান ১*; দাহানি ৪-০-২৪-১, ওয়াসিম জুনিয়র ৪-০-২৪-৩, রউফ ৪-০-৩৮-১, নাওয়াজ ৪-০-২৫-২, শাদাব ৪-০-৩০-১)

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit