বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

আজকের রাশিফল : জেনে নিন কেমন কাটবে দিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৯৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজ ৭ অক্টোবর, রোজ শুক্রবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

ধনু : কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকতে পারেন। মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে। নতুন পরিকল্পনা মাথায় আসবে। অন্যের উপকার করতে আনন্দ পাবেন। ব্যবসায় লাভজনক কোনো আলোচনার অগ্রগতি হবে।

মকর : প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। ইচ্ছানুসারে কাজ করার স্বাধীনতা পাবেন। আয়ের নতুন উৎস পেতে পারেন। সমস্যা সমাধানে নিজস্ব বুদ্ধিমত্তাকে কাজে লাগান। জীবন সম্পর্কে আশাবাদী থাকুন।    

কুম্ভ : কাজে উন্নতির যোগ আছে। আপনার কাজে অন্যদের প্রভাবিত করতে পারবেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হবে। নতুন কোনো বিষয় আলোচনায় আসবে। কারো আশীর্বাদ মনে শান্তি এনে দেবে।

মীন : বিদেশসংক্রান্ত যোগাযোগে লাভবান হতে পারেন। পরিবেশ আনন্দের ইঙ্গিত বহন করলেও আর্থিক বিষয়ে কিছুটা উদ্বেগ থাকবে। আবেগের কারণে ভুল হতে পারে। এমন কিছু করবেন না যাতে মানসিক শান্তি নষ্ট হতে পারে।

মেষ : অবসাদে ভুগতে পারেন। আয়-ব্যয়ের সমতা থাকবে না। অর্থ অপচয় হতে পারে। কোনো প্রচেষ্টায় অযথা বিলম্ব হবে। অসুখ-বিসুখে সতর্ক থাকুন। মানসিক চাপ সামলে নিন। সাফল্য অর্জনে একাগ্রতা বজায় রাখুন।

বৃষ : সামাজিক যোগাযোগ বাড়বে। যৌথ কাজে ভালো লাভ হবে। আগের কোনো সমস্যা সমাধানের পথ পাবেন। যেকোনো বাধা অতিক্রমে সাহসী পদক্ষেপ নিতে হবে। সিদ্ধান্তে অটল থাকুন।

মিথুন : বেকারদের কোনো সুখবর আসতে পারে। বিরূপ পারিপার্শ্বিকতা বা ভাগ্য বিপর্যয়ের আশঙ্কায় বিষণ্ন থাকতে পারেন। যানবাহন চালনায় সাবধান থাকবেন। পরিকল্পনার বাইরে কিছু করা ঠিক হবে না।

কর্কট : কোনো ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা আছে। সৌখিন বা বিলাসসামগ্রী কেনার প্রতি আগ্রহ বাড়তে পারে। শান্ত পরিবেশে বিচরণ করতে ভালো লাগবে। প্রণয় ক্ষেত্র কিছুটা আনন্দ দেবে।

সিংহ : গৃহপরিবেশ অনুকূলে থাকবে। শান্ত পরিবেশে বিচরণ করতে ভালো লাগবে। ঘরের সংবেদনশীল সমস্যাগুলোর সমাধান করতে বুদ্ধি কাজে লাগাতে হবে। সাফল্য অর্জনের জন্য একাগ্রতা বজায় রাখতে হবে।

কন্যা : কোনো যোগাযোগ প্রত্যাশা পূরণে সহায়ক হবে। আর্থিক স্থিতিশীলতা থাকবে। ব্যবসায় সুযোগ বৃদ্ধি পাবে। মানসিক শান্তি বজায় থাকবে। প্রিয়সঙ্গ আনন্দ দেবে। সময়ের সঠিক ব্যবহার করুন। ভালো থাকুন।   

তুলা : কোনো কাজে আর্থিক সুবিধা পেতে পারেন। প্রত্যাশা পূরণে অন্যের সহযোগিতা পাবেন। কোনো নতুন বিষয় আলোকপাত করতে পারে। নতুন ধ্যান-ধারণা ভবিষ্যৎ সাফল্যকে নিশ্চিত করবে। ধৈর্য ধরুন।

বৃশ্চিক : কোনো শুভ সংবাদ পেতে পারেন। মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে। নতুন পরিকল্পনা মাথায় আসবে। অন্যের উপকার করে আনন্দ পাবেন। ব্যবসায় লাভজনক কোনো আলোচনার অগ্রগতি হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit