সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না করার পরিকল্পনা ইসির দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দিন সদস্য সচিব মো:রুবেল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারাল এসি মিলান নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয়

মালয়েশিয়ায় তিন রাজ্যে মাহফিলে বয়ান করবেন আজহারি-আহমাদুল্লাহ

আশিক ইসলাম,  মালয়েশিয়া প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২৩১ Time View
আশিক ইসলাম,  মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ার কুয়ালালামপুর, পেনাং ও জোহর প্রদেশে ওয়াজ মাহফিলে বয়ান করবেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি ও শায়েখ আহমাদুল্লাহ। প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে ৮, ৯ ও ১০ অক্টোবর যথাক্রমে পেনাং, জোহর ও কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে এ ওয়াজ মাহফিল। তিন দিনে তিন প্রদেশে জনপ্রিয় এ দুই বক্তার ওয়াজ মাহফিলকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক আয়োজন। মাহফিলে অংশ নিতে চলছে নিবন্ধন। প্রতিটি অনুষ্ঠানে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশী অংশ নেয়ার সুযোগ রয়েছে।
৮ অক্টোবর শনিবার পেনাং এর তামান সুকুন বাংলাদেশী মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এ ওয়াজ মাহফিল যার সার্বিক তত্ত্বাবধায়নে আছে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন অব পেনাং। এ ওয়াজ মাহফিলে ৩ থেকে ৪ হাজার প্রবাসী বাংলাদেশী অংশ নিতে পারবে বলে জানিয়েছেন আয়োজকরা। ৯ অক্টোবর রবিবার জোহর প্রদেশের অস্টিন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে দ্বীতিয় ওয়াজ মাহফিল যেখানে পবিত্র  সীরাতুন্নবী নিয়ে বয়ান করবেন বক্তারা।
বাংলাদেশী কমিউনিটি অব জোহর আয়োজিত এ মাহফিল দুপুর ১.৩০ মিনিট এ শুরু হয়ে শেষ হবে সন্ধা নাগাত। তৃতীয় ওয়াজ মাহফিলটি অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর সোমবার রাজধানী কুয়ালালামপুরের বারজায়া টাইমস স্কয়ারের কনভেনশন হলে যার সার্বিক তত্ত্বাবধায়নে আছে বাংলাদেশী মুসলিম কমিউনিটি, মালয়েশিয়া। 
কুয়ালালামপুরের এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের নিবন্ধনে কাজ করছে আয়োজকরা। এ আয়োজনে দু’হাজার প্রবাসী বাংলাদেশী অংশ নিতে পারবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। কুয়ালালামপুরের এ সম্মেলনকে ‘দ্বীতিয় ইসলামিক কানফারেন্স-২০২২’ বলছে আয়োজকরে। এর আগে গেলো আগষ্টে ১ম ইসলামিক সম্মেলনে অংশ নেন মিজানুর রহমান আজহারিসহ বেশ কয়েকজন ইসলামিক বক্তা।

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit