মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে অস্ট্রেলিয়ার জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে অস্ট্রেলিয়ার উইকেট এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে স্বাগতিকদের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার ব্যবস্থা করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। 

অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজলউড তিন এবং মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স ২টি করে উইকেট ভাগাভাগি করেন। 

টার্গেট তাড়া করতে নেমে শেলডন কটরিল ও আলজারি জোসেফের গতির মুখে পড়ে ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় অস্ট্রেলিয়া। অন্যদের সুযোগ করে দিতে ওপেনিংয়ের পরিবর্তে চার নম্বর পজিশনে ব্যাটিং করেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ষষ্ঠ উইকেটে ম্যাথুওয়েডকে সঙ্গে নিয়ে ৫৬ বলে ৬৯ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান অ্যারন ফিঞ্চ। 

জয়ের জন্য শেষদিকে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৮ বলে মাত্র ১৯ রান। সেই সময়ে উইকেট হারান ফিঞ্চ। তার আগে ৫৩ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে দলীয় সর্বোচ্চ ৫৮ রান করেন। 

সাত নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৭ বলে ৪ রানে ফেরেন প্যাট কামিন্স। এরপর মিচেল স্টার্ককে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েড।  তিনি ২৯ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৯ রান করে অপরাজিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit