বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

জেলেনস্কির ডিক্রির জবাবে যা বলল রাশিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৭৯ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি মঙ্গলবার একটি ডিক্রি জারি করে বলেছেন, ‘যুদ্ধ বন্ধে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবেন না তিনি’।

ইউক্রেনের প্রেসিডেন্ট বুঝিয়েছেন যদি পুতিন প্রেসিডেন্ট না থাকেন তাহলেই রাশিয়ার সঙ্গে ইউক্রেনের আলোচনা হবে।

জেলেনস্কির এ ডিক্রি জারির পর এর জবাব দিয়েছেন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ।

তিনি বলেছেন, যদি ইউক্রেন আলোচনায় না বসে তাহলে তাদের ‘বিশেষ সামরিক অভিযান’ শেষ হবে না।

তিনি আরও বলেছেন, আমরা বর্তমান প্রেসিডেন্টের (জেলেনস্কির) সিদ্ধান্ত পরিবর্তনের জন্য অপেক্ষা করব। অথবা পরবর্তী প্রেসিডেন্ট তার অবস্থান (জেলেনস্কির সিদ্ধান্ত) পরিবর্তন করা পর্যন্ত অপেক্ষা করব।

এর আগে মঙ্গলবারই রাশিয়ার সংসদের নিম্ন কক্ষ দুমা ইউক্রেনের চারটি অঞ্চল দোনেৎস্ক, লুহানেস্ক, জাপোরিঝিয়া ও খেরসনকে রাশিয়ার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে অনুমোদন দিয়েছে।

জানা গেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ অনুমোদনের বিষয়টিতে স্বাক্ষর করে এটি আইনে পরিণত করবেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

কিউএনবি/বিপুল/০৪.১০.২০২২/রাত ৮.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit