বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাবে সম্প্রীতির বাংলাদেশ : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আবহমান কাল থেকেই বাংলাদেশ অসাম্প্রদায়িক বন্ধনে আবদ্ধ হয়ে ‘ধর্ম যার যার, উৎসব সবার’ নীতিতে চলছে। এদেশের ৯৯ শতাংশ মানুষ অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। মাত্র এক শতাংশ মানুষ সাম্প্রদায়িক, যারা মাঝে মধ্যে ঝামেলা করে। এ কারণে অসাম্প্রদায়িক রাজনীতির পরিবর্তে সাম্প্রদায়িক রাজনীতি চলে আসবে-এটা আমি মনে করি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সম্প্রীতির বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।

মঙ্গলবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার মজুমদার বাড়ি শিবপুর বারোয়ারি দুর্গা মন্দিরসহ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। সম্প্রীতিতে বাংলাদেশ একটি রোল মডেল। আর এ রোল মডেল নিয়েই আমরা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবো।

দেশের মানুষ শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছে উল্লেখ করে তিনি বলেন, করোনাকালে বিগত তিন বছর জাঁকজমকভাবে পূজা উদযাপন সম্ভব হয়নি। তবে এ বছর দর্শনার্থী বেড়েছে। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit