বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

‘ভণ্ডামি’ করছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পুলিশ হেফাজতে ইরানে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পরেছে। এ বিক্ষোভ দমনে কঠোর নীতি অবলম্বন করছে ইরানের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার বলেছেন, ইরানের বিক্ষোভকারীদের ওপর যেসব দমন-পীড়ন চালানো হচ্ছে সেগুলোর সঙ্গে জড়িত ব্যাক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন তিনি।

এক বিবৃতিতে নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে সমান অধিকার এবং মৌলিক মানবিক মর্যাদার দাবি তোলা শিক্ষার্থী ও নারীসহ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন-পীড়নের খবরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতার সঙ্গে যুক্ত অপরাধীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন।

মাসা আমিনির মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকিকে ‘ভণ্ডামি’ বলে উল্লেখ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি মঙ্গলবার টুইটে বলেছেন, মানবাধিকার নিয়ে কথা বলার আগে যদি তিনি (বাইডেন) তার নিজ দেশের মানবাধিকারের বিষয়টি দেখতেন তাহলে ভালো হত। যদিও ভণ্ডামির কোনো কিছু ভাবার প্রয়োজন নেই।

তিনি আরও বলেছেন, ইরানের ওপর আরোপিত অসংখ্য নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভাবা উচিত। যে কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা অবশ্যই মানবতাবিরোধী অপরাধ। এদিকে এর আগে সোমবার ইরানের বর্তমান বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করে বক্তব্য দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। 

সূত্র: আল আরাবিয়া

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit