বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

সাড়ে ৩ ঘণ্টা পর রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ চালু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : জাতীয় গ্রিডে বিপর্যয়ের সাড়ে তিন ঘণ্টা পর রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। বাকি এলাকাগুলোতেও দ্রুত সময়ের মধ্যে সরবরাহ চালুর চেষ্টা চলছে বলে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি লিমিটেডের (ডেসকো) এমডি কাওসার আমির আলী।

এমডি কাওসার আমির আলী বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর এয়ারপোর্ট ও উত্তরা এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সম্পূর্ণ বিতরণ এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করতে পারব। অন্যদিকে, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির (ডিপিডিসি) বিতরণ এলাকার মধ্যে সিদ্ধিরগঞ্জ, কল্যাণপুর, মানিকনগরে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। অন্যান্য এলাকায় দ্রুত সময়ের মধ্যে চালু হবে বলে জানান ডিপিডিসির এমডি বিকাশ দেওয়ান।

এর আগে আজ মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটের সময় জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লার আংশিক এলাকা বিদ্যুৎহীন রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়ে বিপুলসংখ্যক মানুষ। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit